জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

পাবনা ০৩আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন, বিএনপির চার নেতাকে বহিষ্কার

 মো.মেহেদী হাসান 
পাবনা-৩ আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করে নির্বাচনি প্রচারণা চালানোয় চাটমোহর উপজেলা বিএনপির চার নেতাকে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাসাদুল ইসলাম হীরা, চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম তাইজুল, চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আসাদুজ্জামান লেবু ও চাটমোহর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আরিফুল ইসলাম আরিফ।

নোটিশে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উল্লিখিত নেতাদের দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

তথ্য বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয় কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনকে। কিন্তু স্থানীয় নেতাদের বড় একটি অংশ তাকে বহিরাগত আখ্যা দিয়ে স্থানীয় প্রার্থী দাবি করেন। এ নিয়ে দফায় দফায় আন্দোলন করলেও তাদের দাবি না মানায় আসনটিতে সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এজন্য দল সম্প্রতি আনোয়ারকে বহিষ্কার করে।

সূত্র বলছে, বহিষ্কৃত এসব নেতা ওই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করছেন। এরপর গতকাল তাদের বহিষ্কারের ঘোষণা আসে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাগড়াছড়িতে সেনা অভিযানে মগ পার্টির প্রধান কংচাইঞো মারমা নি

1

পাবনা-১ আসনে ৩ জনের মনোনয়ন অবৈধ, ৪ জনের বৈধ ঘোষণা

2

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়

3

পার্বতীপুরে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চুর

4

জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান

5

নাসিরনগরে ওলামা দলের বৈধ কমিটি পুর্নবহাল অবৈধ কমিটি প্রত্যাখ

6

‎আনোয়ারায় দারুত তাকওয়া মাদরাসার হিফজ সমাপ্তকারীদের বিদায় অনু

7

অষ্টগ্রামে শীতার্তদের মাঝে দারিদ্র্য বিমোচন সংস্থার কম্বল বি

8

সাঁথিয়ায় নদীর মাটি বিক্রয়ের অপরাধে ৫ জনকে জরিমানা

9

পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ

10

ছেলের কুঠারাঘাতে মা আইসিইউতে

11

ঝিনাইদহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে উন্মুক্ত জলাশয়ে মাছ অবম

12

বান্দরবানের ৩০০ নং সংসদীয় আসনে জরুরী ঘোষণা

13

সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ করে ধর্ষককে আটকের দাবিতে বিক্ষোভ ও ম

14

আলীকদমে বিশেষ অভিযানে ‘ডেভিল হান্ট’ গ্রেপ্তার, আলীকদম সদর থা

15

নোয়াখালীতে যুবককে ৩০০বার কুপিয়ে হত্যা

16

‎বেগম জিয়া রাজনীতিতে কখনো প্রতিহিংসার চর্চা করেননি -- ড. জিয়

17

ময়মনসিংহে সরকারী কর্মকর্তার বিরুদ্ধে খাস জমি দখল করে বহুতল ভ

18

ঢাকা -ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত -৩

19

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচ

20