মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক
প্রকাশঃ 14-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

হিলিতে শিশুকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত যুবকসহ পুলিশের অভিযানে আটক ১১

দিনাজপুরের হাকিমপুরে পাকা আম খাওয়ানোর লোভ দেখিয়ে (৬) বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আজিজার রহমান (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এঘটনায় ওই শিশুর অভিভাবক কৌশলে অভিযুক্তকে বাড়িতে ডেকে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের পূর্বক আটক আসামীকে জেল হাজতে প্রেরণ করেছেন।
এছাড়া পুলিশের নিয়মিত অভিযানে সাজা প্রাপ্ত, জুয়া খেলার অপরাধ ও ওয়ারেন্ট মূলে নারী ও পুরুষ সহ ১০ জনকে আটক করেছে পুলিশ। 
আজ উপজেলার আলিহাট ইউনিয়নের পল্লিতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আজিজার রহমান বড় আলীহাট গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
অন্য দিকে থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে নারী ও পুরুষ সহ ১০ জনকে আটক করেছে।  
আটককৃত আসামীরা হলেন ইকবাল হোসেন, মোঃ বাবু মিয়া, মোছাঃ রনি বেগম, মোছাঃ নাসিমা বেগম, আলমগীর কাজী, মামুনুর রশিদ, জাকির হোসেন, মজির আলী, ইকবাল সরকার, জসিম উদ্দিন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সুত্রে জানাগেছে, শুক্রবার দুপুরের দিকে বাড়ি অদুরে একটি  আমবাগানে খেলা করছিল শিশুটি। পরে শিশুটির প্রতিবেশী পাকা আম খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়।
পরে সন্ধ্যার দিকে শিশুটির পরিবার বিষয়টি জানতে পেরে কৌশলে অভিযুক্ত কে বাড়িতে ডেকে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসেন।
এবিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক জানান, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। থানায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও নিয়মিত পুলিশের অভিযানে জুয়া খেলা অপরাধ ও ওয়ারেন্ট মূলে নারী ও পুরুষ ১০ আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জৈন্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা

1

শিবগঞ্জে জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলীর মনোনয়ন ফরম জ

2

গণভোট সফল করতে মাঠে নাসিক ও জেলা প্রশাসন, ২৭ ওয়ার্ডে চলছে প্

3

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপি মনোনীত মাজহারুল ইসলামের মনোনয়ন জমা

4

সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন

5

কয়রায় আট দলীয় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে কেএম বিজয়ী

6

দোয়ারা বাজারে মহান বিজয় দিবসে পূর্ব বাংলা বাজার বিএনপির শ্রদ

7

জামালপুর ধর্ষণ মামলার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

8

চরভদ্রাসনে কিশোরী কে অপহরণ করতে সন্ত্রাসী হামলা

9

জামায়াতে ইসলামী আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে বৈষম্যহীন বাং

10

দিনাজপুরে বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

11

রাইপাড়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্প উদ্বোধন, আড়ম্বর নয়, লক্ষ্

12

আধ্যাত্মিকতা ও মানবিকতায় অনন্য নাজমুল মোস্তফা আমিন, চট্টগ্রা

13

বেগম খালেদা জিয়া রুহে মাগফিরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

14

রাজশাহীতে পুলিশের উপস্থিতিতে সংঘর্ষ আহত ২ জন

15

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

16

‎আখাউড়ায় হযরত গেছু দরাজ শাহ পীর কল্লা (রহ.)-এর মাজার জিয়ারত

17

এবার আমি প্রার্থী, আগামীতে অন্য কেউ

18

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

19

ফুলবাড়ীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি বিষয়ক কর্মশালা অনু

20