জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জৈন্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন

ফয়ছল আহমদ নুমান 

জৈন্তাপুরে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে সরিষাসহ বিভিন্ন রবি ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে কৃষকদের মধ্যে ছিল উৎসাহ ও স্বস্তির হাসি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব জর্জ মিত্র চাকমা। তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের খাদ্যনিরাপত্তা আরও শক্তিশালী হবে। সরকারের এই সহায়তা যাতে যথাযথভাবে কাজে লাগে, সে জন্য কৃষকদের আন্তরিকভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি কৃষি বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন দিলদার বলেন, এ কর্মসূচি কৃষকদের উৎপাদন খরচ কমাতে বড় ভূমিকা রাখবে এবং তাদের আধুনিক কৃষি ভাবনায় উৎসাহিত করবে। তিনি জানান, রবি মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী আবাদ ও ফলন বাড়াতে মাঠ পর্যায়ে কার্যক্রম জোরদার করা হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নুরুল ইসলাম খান। উপস্থিত ছিলেন উপজেলার সকল উপসহকারী কৃষি অফিসার, যারা কৃষকদের নানামুখী দিকনির্দেশনা প্রদান করেন।

কর্মসূচির অংশ হিসেবে ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে ১ কেজি করে সরিষার বীজ, পাশাপাশি ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

এতে কৃষকদের রবি মৌসুমের প্রস্তুতি আরও শক্তিশালী হবে বলে কর্মকর্তারা আশা প্রকাশ করেন।

কৃষকদের সাথে কথা বলে জানা যায়, মৌসুম শুরুর আগে বাজারে সার ও বীজের দাম বৃদ্ধির কারণে তারা চিন্তিত ছিলেন। তবে বিনামূল্যে সরিষার বীজ এবং প্রয়োজনীয় সার পেয়ে তাদের প্রাথমিক ব্যয়ের চাপ অনেকটাই কমে গেছে।

নতুন মৌসুমের শুরুতে এ সরকারি সহায়তা কৃষকদের কাছে শুধু প্রণোদনা নয়-বরং তাদের প্রচেষ্টা ও আত্মবিশ্বাসকে আরও শক্ত ভিত্তি দেবে বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। যথাযথ তদারকি ও কৃষকদের আন্তরিক প্রচেষ্টা মিললে জৈন্তাপুরে সরিষা আবাদে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির রগাহপুরে কাজী আলাউদ্দীনের নির্বাচনী জনসভায় জনতার ঢল

1

ঈশ্বরগঞ্জের নির্বাচনী মাঠে ত্রিমুখী লড়াইয়ের জন্ম নিয়েছে

2

দুর্গাপুরে ওয়াজেদ আলী হত্যা মামলার ৪ অভিযুক্ত গ্রেপ্তার

3

মৌলভীবাজারে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সেইফ ইলেকট্রি

4

বারহাট্টায় গভীর রাতে লাগা আগুনে পুড়ল ১ টি গার্মেন্টস দোকান

5

আওয়ামী লীগের নেতাদের নিজ দলে অভয় দিয়ে প্রবেশ করাচ্ছেন পাবনা

6

ভয় দেখিয়ে দমন করা যাবে না জামায়াতকে—সাতক্ষীরায় ডা. শফিকুর রহ

7

ব্রাহ্মণবাড়িয়ার অনেক দেয়ালে দেয়ালে হাদির ‘উক্তি’

8

সংবাদপত্র কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মায়ের রুহের

9

হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নৌ অঞ্চলের কমান্ড

10

জনাব তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকীতে জানাই আন্তরিক শুভেচ্ছ

11

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হলেন মুহাদ্দি

12

কালকিনিতে অবৈধ যানবাহন বন্ধে অভিযান জরিমানা আদায়

13

তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে মঞ্চ প্রস্তুত, নিরাপত্ত

14

নিয়ামতপুরে উপজেলা বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত

15

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ

16

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বেনাপোলে বন্দর হ্যান্ডেলি

17

ভাঙ্গুড়ায় বিদ্যালয়ে চৌকি, বিশ্রাম নেন প্রধান শিক্ষক ও তার

18

নোয়াখালীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির করায় জরিমানা

19

উল্লাপাড়ায় যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত

20