জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৮ জনের পরিচয় নিশ্চিত, স্বজনদের আহাজারি

 মোঃ রাতুল হাসান লিমন

জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ব্যক্তিদের মধ্যে আটজনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দীর্ঘ অপেক্ষার পর স্বজনদের সামনে পরিচয় প্রকাশ হলে আবেগঘন হয়ে ওঠে রায়েরবাজার কবরস্থানের পরিবেশ।

রাজধানীর রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত মরদেহ শনাক্তকরণ কার্যক্রমে বড় অগ্রগতি হয়েছে। ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে আটজন নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে সিআইডি। রোববার (৫ জানুয়ারি) সকালে আয়োজিত এক সংবাদ উপস্থাপন অনুষ্ঠানে এ তথ্য জানান সিআইডির প্রধান মো. ছিবগাত উল্লাহ।
তিনি জানান, মরদেহ উত্তোলনের জন্য আবেদন করা নয়টি পরিবারের মধ্যে আটটি পরিবারের সদস্যদের সঙ্গে ডিএনএ মিল পাওয়া গেছে। পরিচয় নিশ্চিত হওয়ার খবর জানার পর অনেক স্বজন কান্নায় ভেঙে পড়েন। দীর্ঘ সময় ধরে নিখোঁজ থাকা স্বজনদের ভাগ্য জানতে অপেক্ষায় ছিলেন তারা।
সনাক্ত হওয়া নিহত ব্যক্তিরা হলেন— ময়মনসিংহের ফুলপুর উপজেলার মো. মাহিন মিয়া (২৫), শেরপুরের শ্রীবরদী উপজেলার আসাদুল্লাহ, চাঁদপুরের মতলব উপজেলার বারোহাটিয়া গ্রামের পারভেজ বেপারী, পিরোজপুরের নাজিরপুর থানার সাতকাছিনা গ্রামের রফিকুল ইসলাম, মুন্সীগঞ্জের লৌহজং থানার সোহেল রানা, ফেনীর রফিকুল ইসলাম, কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফয়সাল সরকার এবং ঢাকার মুগদা এলাকার কাবিল হোসেন (৫৮)।
সিআইডি সূত্র জানায়, গত বছরের ৭ ডিসেম্বর থেকে রায়েরবাজার কবরস্থানে মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে ২৭ ডিসেম্বর পর্যন্ত মোট ১১৪টি মরদেহ উত্তোলন করা হয়। এসব মরদেহের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালানো হয়।
পরিচয় নিশ্চিত হওয়ার পর রায়েরবাজার কবরস্থানে উপস্থিত স্বজনদের কান্না ও আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ। অনেকে জানান, এতদিন ধরে শুধু অপেক্ষা আর অনিশ্চয়তার মধ্যে ছিলেন তারা।
সিআইডি প্রধান আরও বলেন, এখনো একজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তার মরদেহের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ বিশ্লেষণসহ অন্যান্য প্রক্রিয়া দ্রুতগতিতে চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় তালতলী বহুঅংশীজনীয় মৎস্যজীবী প্ল

1

কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষাবর্ষ

2

নড়াইল-লোহাগড়ার মানুষের সেবক হতে চাই

3

পোরশায় উপজেলা পর্যায়ে তারুণ্যের উৎসব/ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে

4

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর - ১ সমৃদ্ধ সমাবেশ

5

উলিপুরে ৩য় স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

6

সুবর্ণচরে যুবদল নেতাকে বরণে মোটরসাইকেল শোভাযাত্রা

7

আসবাবপত্র ক্রয়ে জেলা মহিলা অধিদপ্তরে ব্যাপক অনিয়ম

8

কিশোরগঞ্জে বেসরকারি স্কুল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের মেধা বৃত্ত

9

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা আশার উদ্যোগ

10

ময়মনসিংহ -৪ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ইসলামী আন্দোলনের প

11

কুলিয়ারচরে সরকারি জায়গা থেকে ২ লাখ টাকার গাছ কাটার অভিযোগ

12

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন

13

ঠাকুরগাঁওয়ের জামায়াত প্রার্থী সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায়

14

কোম্পানীগঞ্জে পৃথক অভিযোগে দুইজন গ্রেফতার

15

বাপের জমির ভাগ নিতে সাত বোনের তোরজোর

16

চাঁপাইনবাবগঞ্জে অতি বৃষ্টির কারণে জেলার জনজীবন ও ফসলের ব্যাপ

17

হান্নান মাসউদকে হত্যার হুমকি

18

নড়াইল-২ আসনে হাতপাখা প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংয

19

তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করতে রামপুরায় বিএনপির কর্মী সভা

20