জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

চরভদ্রাসনে কিশোরী কে অপহরণ করতে সন্ত্রাসী হামলা

 

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের বাদুল্ল্যা মাতুব্বর ডাঙ্গী গ্রামের কাজল খানের কিশোরী কন্যা চাঁদমনি (১৩)কে অপহরন করতে গিয়ে মারপিট, লুটপাট ও বসতবাড়ীতে সন্ত্রাসী হামলা চালিয়েছে স্থানীয় একটি বখাটে দল। গত শুক্রবার বিকেলে এলাকার চিহ্নিত বখাটে শামিম হোসেন মন্ডল (২৩), নোমান মন্ডল (২২), এনায়েত মন্ডল (২৪), জুনায়েদ মন্ডল (২১), স্বপন মন্ডল (২৫) ও রবিন হোসেন (২৩) সহ ১৪/১৫ জনের একটি সংঘবদ্ধ দল ছুরি, চাইনিজ কুড়াল, রাম দ্যা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে কিশোরীর বাড়ীতে মোট তিন দফায় সন্ত্রাসী হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটায়। এতে কিশোরীর চাচা মামুন খান, ফুফু রেবেকা আক্তার, দাদী নুরুন্নাহার, ফুফাতো বোন ্এ্যানি আক্তার ও কিশোরীর নানী মর্জিনা বেগম আহত হয়। এ সময় বখাটেরা অস্ত্রর ভয় দেখিয়ে কিশোরীর পরিবারের স্বজনদের পরনের প্রায় ৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার সহ মোট সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে অভিযোগ। ঘটনার সময় বখাটে সন্ত্রাসীদের তান্ডবে কিশোরীর পরিবারের সদস্যরা কোনো উপায় না পেয়ে জীবর রক্ষার্থে বসতীয় বিল্ডিং বাড়ীর ছাদে উঠে গেট বন্ধ করে রাখেন। পরে অবরুদ্ধ কিশোরীর পরিবার ত্রিপল নাইনে ফোন করলে চরভদ্রাসন থানা পুলিশ ছুটে গিয়ে তাদের উদ্ধার করেন। এ সময় বখাটেরা পুলিশের উপস্থিতি দেখে পালিয়ে যায়। এ ব্যপারে শনিবার বিকেলে চরভদ্রাসন থানায় কিশোরীর ফুফু রেবেকা আক্তার বাদী হয়ে একটি মামলা করেছেন। শনিবার চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, “উল্লেখিত বখাটেরা এলাকার দাঙ্গাবাজ দল। আসামী শামিম মন্ডলের নামে এর আগে আরও তিনটি মামলা রয়েছে। সবগুলো মামলাই মারামারির মামলা”। জানা যায়, কিশোরী চাঁদমনি বাড়ীর পাশে মদিনাতুল উলুম মাদ্রাসায় নাজেরা শ্রেনীর ছাত্রী। তার পিতা দীর্ঘদিন ধরে প্রবাসে চাকুরী করেন। গত এক বছর ধরে মাদ্রাসায় যাওয়া আসার পথে বখাটে শামিম মন্ডল কিশোরীকে উত্তোক্ত করে আসছিল। গত ১১ জানুয়ারী সকাল ১০ টায় উক্ত কিশোরী রাস্তার পাশে বাড়ীর সামনে মূল গেটে দাড়িয়েছিল। এ সময় বখাটে শামিম মন্ডল মটর সাইকেল নিয়ে এসে কিশোরীকে তুলে নেওয়ার চেষ্টা করলে কিশোরী বখাটের হাত থেকে ছুটে দৌড়ে বাড়ীর ভিতর গিয়ে গেট বন্ধ করে দেয়। প্রায় এক সপ্তাহ পরে ঘটনার দিন বিকেলে উক্ত কিশোরী বাড়ীর সামনে বেড়োলে এক মটর সাইকেলে ৪/৫জন বখাটে প্রত্যেকে হাতে করে বিভিন্ন প্রকার ফুল নিয়ে এসে কিশোরীকে ভাবীসাব বলে সম্বোধন করে ফুলের তোড়া এগিয়ে দিয়ে তাকে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় বখাটে শামিম মন্ডল হাত ধরে টানাটানি করলে কিশোরীর চাচা মামুন খান এগিয়ে বাক বিতন্ডায় জড়ায় এবং সৌরচিৎকারে এলাকার লোকজন জড়োহলে বখাটেরা চলে যায়। কিন্ত কিছুক্ষন পর সন্ধার আগে ১৪/১৫ জনের বখাটে দল দেশীয় অস্ত্রসস ্ত্রনিয়ে কিশোরীর বাড়ীতে সন্ত্রাসী হামলা, মারপিট, লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটায়। পরিবারের সদস্যরা বিল্ডিংয়ের ছাদে পালিয়ে জীবন রক্ষা করে। পরে ত্রিপল নাইনে ফোন দিলে পুলিশ কিশোরীর বাড়ীতে ছুটে যায়। এ সময়ও বখাটেরা তৃতীয় দফায় কিশোরীর বাড়ীতে হামলা চালাতে এলে পুলিশ তাদের ধাওয়া করলে বখাটেরা পালিয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইন নিজের হাতে তুলে না নিতে ত্রিশালবাসীকে ওসি ফিরোজ হোসেন এর

1

টঙ্গীতে উদ্ধার হওয়া ব্যাগে ৮ টুকরো মরদেহ

2

শেখ হাসিনার রায় নিয়ে নাশকতা ঠেকাতে নিয়ামতপুরে বিএনপির অবস্থা

3

ঈশ্বরগঞ্জে বিকাশ আতঙ্ক অভিনব কায়দায় প্রতারণা

4

সুবর্ণচরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ

5

সরাইলে শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং মাদক ও মাদকাসক্ত মুক্ত সমা

6

চরমোনাই ইউনিয়নে তাঁতীদলের কর্মী সভা অনুষ্ঠিত

7

ভোলায় বিএনপি মিথ্যাচারের করছে এমন দাবীতে জামায়তী ইসলামের সংব

8

বেগম খালেদা জিয়া রুহে মাগফিরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

9

ঈশ্বরদীতে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

10

মজুদ ও বেশী দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

11

ঝালকাঠিতে যুবলীগ নেতার বাড়ি থেকে গ্রেপ্তার

12

চিলমারীতে ধানের শীষের প্রচারনায় মোটর শোভাযাত্রা

13

শিশু সুরক্ষা সেমিনার আয়োজনে ফুলবাড়িয়া এপি ওয়াল্ড ভিশন বা

14

গোয়ালন্দে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে তরুণীর মর্মান্তিক মৃ

15

পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন আলী আকবর চুন্নু

16

চাঁপাইনবাবগঞ্জে বুলবুল এর নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভায

17

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি কর্মকর্তার নির্দেশে পরিচ্ছন্নতা অভি

18

ঝালকাঠির নবগ্রাম বাজারে বসতঘরে আগুিকান্ডে দগ্ধ শিশু

19

৮- দলীয় জোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন শরীফ আব্দুল জলিল.

20