জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালী জেলা বিএনপি'র সতর্কতা নোটিশ জারি

শাহাদাৎ বাবু 

নোয়াখালী বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে নোয়াখালী জেলা বিএনপি এক বিশেষ সতর্কতা নোটিশ প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

নোয়াখালী জেলা বিএনপি'র দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সতর্কীকরণ নোটিশে যে নির্দেশনা দেয়া হয়েছিল তা নিম্নরূপ।

"বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব ইতোমধ্যে জেলার সংশ্লিষ্ট আসনসমূহে বিএনপি'র মনোনীত “ধানের শীষ” প্রতীকে প্রার্থী ঘোষণা করেছেন। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। তাই দলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ ব্যক্তিগত বা গোষ্ঠীগতভাবে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করলে তার
বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে কিছু কিছু সংসদীয় আসনে কতিপয় নেতৃবৃন্দ দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, দল তাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।" 

বিজ্ঞপ্তিতে নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, "দলের বৃহত্তর স্বার্থে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত মেনেচলা সকলের দায়িত্ব ও কর্তব্য। কেউ ভুল বুঝাবুঝি, মান-অভিমান কিংবা ব্যক্তিগত অভিমতের কারণে যদি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অবস্থান গ্রহণ করেন, তবে তার বিরুদ্ধে
তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের জন্য জীবন দিব তবুও আমেরিকার কাছে মাথা নত করবো না

1

গোয়ালন্দে পুত্রবধূসহ ৩ জনের বিরুদ্ধে স্বর্ণালংকার ও নগদ অর্থ

2

গাইবান্ধা সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

3

নিয়ামতপুরে ঐতিহ্যবাহী প্রেমগোসাই মেলা

4

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে ছাত্র শিব

5

পানছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‍

6

বগুড়া শেরপুরে দুধের বাজারে সিন্ডিকেট

7

বাঞ্ছারামপুর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার ম

8

দারুল কোরআন একাডেমি হাফেজিয়া মাদ্রাসায় হিফজ সমাপ্ত ছাত্রদের

9

মালয়েশিয়ার আয়রনম্যান ৭০.৩ ল্যাংকাউই সম্পূর্ণ করেছে ঝিনাইগ

10

মানিকগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন: লড়াইয়ে ৯ প্রার্থী

11

সোনালী ব্যাংক সহ ওয়ালটনের নামে ১০ হাজার টাকা উপহারের ভুয়া

12

গোয়ালন্দে সারের অতিরিক্ত দাম নেওয়ায় ডিলারের বিরুদ্ধে মানববন্

13

জামালপুরে নরুন্দি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির দাবীতে ট্রেন

14

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে তিন

15

কোম্পানীগঞ্জে পৃথক অভিযোগে দুইজন গ্রেফতার

16

বান্দরবানের লামায় শিবিরের কোরআন তালিমের অনুষ্ঠানে দুর্বৃত্ত

17

জুলাই যোদ্ধা হাদির উপর গুলির প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয

18

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন স্থগিতের প্রতিবাদে

19

ভোলা-২ আসনে জোটের স্বার্থে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে নি

20