জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

 শামীম ইসলাম শামীম

দেশে চলমান বৈষম্য, দমননীতি ও রাজনৈতিক নিপীড়নের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ও দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নাশকতা ও হামলার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি জয়পুরহাট সরকারি কলেজ গেট এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা।
মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন—
“একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর”,
“আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও”,
“আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না”,
“সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না”,
“ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই।”
বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিটি স্তরে দমননীতি ও বৈষম্যের রাজনীতি চলছে। জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশকে একদলীয় শাসনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে ছাত্র সমাজকেই নেতৃত্ব দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক হাসিবুল হক সানজিদ, সদস্য নিবির, শাহিনুর, রওফিয়া হাবিবা, রিফা, শামিম, তানিমসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা।
বক্তারা আরও বলেন, “আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না, থাকবে না ভয় বা নিপীড়নের রাজনীতি। শিক্ষা, স্বাস্থ্য, কাজ ও স্বাধীন মত প্রকাশের অধিকার সবার জন্য নিশ্চিত করতে হবে।”
শেষে তারা দমন-পীড়ন বন্ধ করে দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান এবং আগাম দিনগুলোতে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন হবে সুন্দর, তবে নিরপেক্ষতা এখনো প্রশ্নবিদ্ধ : জামায়

1

ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

2

সুবর্ণচরে যুবদল নেতাকে বরণে মোটরসাইকেল শোভাযাত্রা

3

জনসমুদ্র সিপাহী বিপ্লব সেনবাগ ও আংশিক সোনাইমুড়ী আসনের প্রার

4

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বছরে চীনা শিক্ষার্থী দ্বিগুণ

5

ঠাকুরগাঁওয়ে ভূ্ল্লীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

6

রাজৈরে ইয়াবাসহ ১৭ বছর বয়সি কিশোর আ টক

7

নোয়াখালীতে কৃষকের হাত ভেঙে কুপিয়ে জখম

8

তারেক রহমানকে স্বাগত জানাতে কক্সবাজার-২, আসনের বিএনপি'র ১০ হ

9

আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-ইয়াবা ও নগদ অর্থসহ আটক

10

জামালপুরে চারজনকে অপহরণ মামলায় যাবাজ্জীবন

11

রাজৈরের বড়ব্রীজে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

12

নানা সমস্যায় জর্জরিত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

13

নিয়ামতপুরে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

14

বাঞ্ছারামপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা

15

জামিন থেকে বেরিয়েই স্বেচ্ছাসেবকলীগ নেতার নেতৃত্বে বিএনপির নে

16

বান্দরবানের লামায় যৌথ বাহিনীর ওপর হামলা

17

মাদারীপুর-২: আসনে মনোনয়ন বাতিলের দাবিতে রাজৈরে সমাবেশ

18

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষ

19

নীতি ও আদর্শে অটল ইসলামী আন্দোলন বাংলাদেশ

20