জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচনে জনগণের অবাধ ভোটাধিকার নিশ্চিত করতে হবে

 সুমন আহমদ খান 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতির ভাগ্যের ফয়সালা নির্ধারণ করবে। জনগণ যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট দিতে পারে, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বুধবার (৫ নভেম্বর) রাতে সিলেট নগরীর ময়ূরকুঞ্জ কনভেনশন হলে সিলেট-১ আসনের মাঠ পর্যায়ের দায়িত্বশীল ও ভোটকেন্দ্র পরিচালক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “জনগণ যদি যোগ্য প্রার্থীকে ভোট দেয়, তবে আমরা বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ উপহার দেব। দেশে যেন আর কখনো ফ্যাসিবাদী শাসন ফিরে না আসে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ভোট একটি পবিত্র আমানত এর সঠিক ব্যবহার করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

আমীরে জামায়াত আরও বলেন, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত ও একটি অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বান জানান তিনি।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদলের ২ ন

1

গ্যাস চাই প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ায় আবারও উত্তপ্ত দনিয়া কলেজ র

2

বেকারদের কর্মসংস্থান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথ

3

গোপালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

4

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

5

রায়গঞ্জের ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শি

6

জামায়াতের উদ্যোগে গণভোট নির্বাচনে 'হ্যাঁ' ভোটের প্রচার ও ভোট

7

নিরাপত্তা শঙ্কায় নির্বাচন না করার ঘোষণা মাসুদুজ্জামানের

8

দিনাজপুর জেলা প্রশাসকের কাছে আশা’র ৫২৫ পিস কম্বল হস্তান্তর

9

অস্ত্র -গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মনির গ্রেফতার

10

নোয়াখালীতে গ্রাম আদালত কার্যক্রমের পর্যালোচনা ও করণীয় শীর্ষক

11

ছাত্র যুব সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত চিরিরবন্দর কনভেনশন অ্যান্ড কম

12

কালিয়াকৈরে মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ

13

হাতীবান্ধায় গভীর রাতে ভুট্টা খেত থেকে হাত পা বাঁধা যুবক উদ্ধ

14

গরু আনা-নেওয়ায় বাধা দেওয়ায় ইমামের ওপর হামলা

15

সেনবাগে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ

16

বাগমারায় জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আ: বারীর পক্ষে জনসংযো

17

সাটুরিয়ায় যুবলীগ নেতা গ্রেফতার

18

‎ফরিদপুরে নিখোঁজ পাঁচ দিন পর হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লাশ

19

দ্বিতীয় সপ্তাহে দ্বিগুণ সিয়ামের ‘জংলি’

20