জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে প্রবাসী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি

সুমন আহমদ খান 

সিলেটের নবাগত পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম জানিয়েছেন, প্রবাসী ও সাংবাদিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। সোমবার (৮ ডিসেম্বর) সিলেটের বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

এসপি বলেন, সিলেট প্রবাসীবহুল এলাকা হওয়ায় প্রবাসীরা দেশে অবস্থানকালে যেন নিরাপদে সময় কাটাতে পারেন, পুলিশ তা নিশ্চিত করবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে তিনি সর্বদা সচেষ্ট থাকার কথা জানান। কোনো সাংবাদিক হয়রানিমূলক মামলার শিকার হলে তদন্তে অপরাধ প্রমাণ না পেলে তার নাম বাদ দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
সাইবার অপরাধ, অনলাইন জুয়া, আর্থিক প্রতারণা ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে জোরদার অভিযান চলবে জানিয়ে এসপি বলেন, “সাইবার অপরাধ এখন সারাদেশে ছড়িয়ে পড়েছে। এসব প্রতিরোধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।”
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সিলেট সীমান্তবর্তী জেলা হওয়ায় এসব অপরাধ রোধে বিশেষ নজরদারি বাড়ানো হবে।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, “নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, সে পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতায় কাজ করবো।”
শীতকালে অপরাধ বাড়ার প্রবণতার কথা উল্লেখ করে এসপি জানান, জেলায় ৩০টি চেকপোস্ট ও ৪৬টি মোবাইল টিমের টহল জোরদার করা হয়েছে।
মতবিনিময় সভায় সিলেট প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সাংবাদিকরা সীমান্ত হত্যা, হয়রানিমূলক মামলা, পুলিশের ঘুষ বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।
গত ২৯ নভেম্বর সিলেটের দায়িত্ব নেন এসপি আখতার উল আলম। যোগদানের পর এটাই সাংবাদিকদের সঙ্গে তার প্রথম মতবিনিময়।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে ব্রিজের ধারের রাস্তা ধস, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

1

অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ, শেখ হাসিনাকে ফিরিয়ে দে

2

নেত্রীর জন্য দোয়া মাহফিল জেডিসিএফ রংপুর জেলা শাখা

3

তাড়াইলে বিশেষ উদ্যোগে জনসম্পৃক্ত হচ্ছে পুলিশি সেবা

4

সিরাজগঞ্জের রায়গঞ্জে হাড় কাঁপানো শীত বিপর্যস্ত জনজীবন

5

বেগম খালেদা জিয়া মৃত্যুতে সদর উপজেলা বিএনপি শোক ও শ্রদ্ধা জ্

6

রাজিবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিক

7

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

8

মুরাদনগরে ধামঘর ইউনিয়ন ৪নং ওয়র্ডে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

9

দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়

10

নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগে যুগান্তকারী উন্ন

11

হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে ১,১৯৪ বস্তা সার জব্দ

12

একজন দক্ষ ও মানবিক অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম

13

কুড়িগ্রাম সীমান্তে ইয়াবাসহ দুই চোরাকারবারি যুবক আটক

14

তারেক রহমানকে দেখতে হোসেনপুরের ২০ হাজার নেতাকর্মী এখন রাজধান

15

পূবাইলের মাজুখানে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ

16

চাষাড়ায় যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা মাদক ব্যবসায়ীদের

17

ভাঙ্গুড়ায় পৌষের হাড়কাঁপানো শীতেও ফসলের মাঠে ব্যস্ত ভাঙ্গু

18

যশোর-১ আসনে প্রার্থী পরিবর্তন চেয়ে তারেক রহমানের কাছে ৮৯ নেত

19

দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে হান্নান অর

20