জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পার্বতীপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

  মোঃ মশিউর রহমান

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর বিস্তৃত মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত পলাশবাড়ী ও হামিদপুর ইউনিয়নের তিনটি ইটভাটায় এই অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার সহযোগিতায় দিনাজপুর জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন পার্বতীপুরের সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজ, পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের রিসার্চ অফিসার রুনায়েত আমিন 

রেজা এবং র‌্যাব-১৩, সেনাবাহিনী, পার্বতীপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
হামিদপুর ইউনিয়নের ঢেরেরহাট এলাকায় মেসার্স ভাই ভাই ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ ছাড়া পলাশবাড়ী ইউনিয়নের মেসার্স এ আর বি ব্রিকস ও হামিদপুর ইউনিয়নের মেসার্স সততা ব্রিকস—এই দুই ইটভাটার চিমনি সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল বলেন,
“পরিবেশ সুরক্ষায় দিনাজপুর জেলায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার মামলার রায়

1

আলীকদমে বিশেষ অভিযানে ‘ডেভিল হান্ট’ গ্রেপ্তার, আলীকদম সদর থা

2

সরাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

3

ধানের শীষে ভোট দিয়ে জনকল্যাণে কাজ করার সুযোগ দিন: কাজী আলাউদ

4

পানছড়িতে বিজিবির বিশেষ টহলে চোরাচালানী মালামাল আটক

5

সোনামসজিদ স্থলবন্দরে ভারত বাংলাদেশ ব্যবসায়ী যৌথ সভা অনুষ্ঠি

6

চট্টগ্রাম শহরের যোগাযোগ ব্যবস্থাকে নতুন আঙ্গিকে সাজানো হবে.

7

মহেশখালী থেকে পাকুন্দিয়া ও কটিয়াদীর ৫ ছাত্রলীগ নেতা গ্রেফতার

8

মানিকগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি

9

আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত।

10

মাদক

11

আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা

12

বিরামপুর সার্কেল অফিস ও থানাসমূহ পরিদর্শন করলেন পুলিশ সুপা

13

শিবগঞ্জের মনাকষা বাজারে আবর্জনার স্তূপ, জনদূর্ভোগ বৃদ্ধি

14

শিশুর প্রতি নিষ্ঠুরতা নয় লেখক: মীর মোঃ রাকিব হাসান

15

মাদারীপুর জেলার বিভিন্ন মন্দিরে,মা দূর্গার মহাষ্টমী উৎযাপন

16

ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধ নির্মাণের লক্ষে গণশুনানী অনুষ্ঠিত

17

কয়রায় চার দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

18

রংপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবিতে জাতীয় নাগরিক পা

19

ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫৬ জন উপকারভোগীর মাঝে আর্থিক সহায়তা বিতরণ

20