জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভয়াবহ অবহেলা

  শামীম ইসলাম শামীম

জয়পুরহাটে সরকারি হাসপাতালের চরম অব্যবস্থাপনা ও অবহেলার আরেকটি চিত্র দেখা গেছে। চালু লিফটেই মেরামত কাজ চলাকালীন সময় দুর্ঘটনায় আহত হয়েছেন এক রোগীর স্বজন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জয়পুরহাট জেনারেল হাসপাতালের নতুন ভবনের দক্ষিণ পাশের লিফটে।

আহত নারীর নাম জোবেদা বেগম (৫০)। তিনি জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের জলাটুল গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জোবেদা বেগম তাঁর মেয়ের শ্বাশুড়ি আনোয়ারা বেগমকে দেখতে হাসপাতালে আসেন। হাসপাতালে প্রবেশের পর তিনি লিফটে ওঠেন, কিন্তু সেই সময় লিফটটি চালু অবস্থায় মেরামতের কাজ চলছিল। কোনো সতর্কতা সাইনবোর্ড বা নিষেধাজ্ঞা না থাকায় তিনি বিষয়টি বুঝতে পারেননি। কিছুক্ষণের মধ্যেই লিফট হঠাৎ নিচে নেমে যায় এবং তিনি নিচে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে জরুরি বিভাগে ভর্তি করেন।

আহতের স্বজন বজলুর রহমান বলেন,

> “আমার মা আনোয়ারা বেগম গত রোববার হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার আমার শ্বাশুড়ি তাঁকে দেখতে আসেন। লিফটে ওঠার সময় হঠাৎ নিচে পড়ে যান। এখন তিনি খুবই আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। কেউ তখন লিফটে উঠতে নিষেধ করেনি, লিফটটি পুরোপুরি চালু ছিল।”

এদিকে, ঘটনাটি নিয়ে হাসপাতাল প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক বলেন,

> “লিফটে কিছু টুকিটাকি কাজ চলছিল। লিফট খোলা ছিল, উনি এসে ঢুকে গেছেন। উনি আহত হয়েছেন, তবে বিষয়টা তাঁর অসাবধানতার কারণেই ঘটেছে।”
স্থানীয়দের অভিযোগ, জয়পুরহাট জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরেই যন্ত্রপাতির অব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণে গাফিলতি ও নিরাপত্তা সংকট চলছে। লিফট ও অন্যান্য ইলেকট্রিক্যাল যন্ত্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ না হওয়ায় রোগী ও স্বজনরা প্রতিনিয়ত ঝুঁকিতে থাকেন।

এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ মানুষ হাসপাতাল প্রশাসনের দায়িত্বহীনতার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদী ভূমিকম্পে শিশু সহ পাঁচ জন নিহত

1

সাদুল্লাপুরে পাওনা টাকা নিয়ে তাণ্ডবের উপক্রম, সেনা নেমে দেড়

2

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ডাক্তারের আত্মহত্যা

3

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

4

মঠবাড়িয়ায় ঝুকিপূর্ণ ব্রিজ নিয়ে দুর্ভোগে তিন গ্রামের মানুষ ‎

5

পোস্টাল ব্যালটে ভোট নিবন্ধনের সময়সীমা শেষ, সাড়ে ১৫ লাখ ভোটা

6

পাঁচবিবিতে এম,এ গফুর এর নেতৃত্বে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষ

7

কমলনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত এ কে এম ইকবাল হোসেন

8

নড়াইলে যৌথ বাহীনির অভিযানে স্যুটারগান সহ বিপুল পরিমান দেশীয়

9

মোহনগঞ্জে শিক্ষকের বেত্রাঘাত ভয়ে ৪ শিক্ষার্থী আহত

10

মান্দায় 'প্রতিভা খোঁজে' রচনা প্রতিযোগিতা ও সম্মাননা প্রদান

11

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দল থেকে বহিষ্কার হলেন সাবেক এমপি

12

নওগাঁয় ডিবির অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

13

ত্রয়োদশ জাতীয় নির্বাচনী কর্মীসভায় প্রসঙ্গে

14

নাসিরনগরে আইএলএসটি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

15

শেখ হাসিনা ও কামালের সব সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার

16

বসুন্দিয়া টিচার্স এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ৮২৯ শিক্

17

সদরপুরে বিএনপির শহীদুল ইসলাম বাবুলের মনোনয়ন পত্র জমা

18

কেরানীগঞ্জে নারীসহ আট মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

19

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি হাজার কোট

20