জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটের মাঠেই হার্ট অ্যাটাক, মাঠ থেকেই শেষ বিদায় জাকির

 


সুমন আহমদ খান 

বিপিএল ক্রিকেটের উৎসবমুখর পরিবেশে নেমে এলো গভীর শোক। সিলেটে ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে মাঠেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগে দলের অনুশীলন সেশন পরিচালনা করছিলেন তিনি। গা গরমের অনুশীলনের একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন জাকি। তাৎক্ষণিকভাবে তাকে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
ঢাকা ক্যাপিটালস সূত্রে জানা গেছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে। মাত্র দুদিন আগেও গণমাধ্যমে দলের পরিকল্পনা নিয়ে কথা বলেছিলেন এই অভিজ্ঞ কোচ। দলের প্রথম ম্যাচকে ঘিরে বেশ ব্যস্ত সময় পার করছিলেন তিনি।
মাহবুব আলী জাকি ছিলেন বাংলাদেশের ক্রিকেটের পরিচিত মুখ। জাতীয় দলের সাবেক পেসার হিসেবে খেলোয়াড়ি জীবন শেষ করে কোচিংয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। দেশের পেস বোলিং শক্তি গড়ে তুলতে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদসহ একাধিক তারকা পেসারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল তার। এছাড়া বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের কোচিং প্যানেলেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন তিনি।
হঠাৎ এমন মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে বিপিএল পরিবারসহ দেশের ক্রিকেট অঙ্গন। বিভিন্ন দল, ক্রিকেটার ও সংগঠকরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী আন্দোলন ৪০, এনসিপি ৩০; জামায়াতের জোটে আসন সমঝোতা চূড়া

1

মাদারীপুরে ছাত্র হত্যা মামলার আসামির সাথে বিএনপির প্রার্থী আ

2

ইভটিজিং এর প্রতিবাদ করায় নৈশ প্রহরীর ওপর হামলা- মানববন্ধনে শ

3

টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

4

কয়রায় বাগালী ইউনিয়ন ভূমি অফিসের অহশীলদার তদন্ত না করে প্রতিব

5

কালাইয়ে অধ্যক্ষ আমিনুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

6

রংপুর (সদর ৩) আসনে জাতীয় পার্টির মনোনয়ন উত্তোলন

7

কেশবপুরে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের ব্যাপক গণসংযো

8

অনেক রক্তের বিনিময়েই কি শিক্ষকদের ৫% অর্জন?

9

ত্রেতা-বিক্রেতার ভিড়ে চরভৈরবী মাছ ঘাট

10

সুবর্ণচরে যুবদল নেতাকে বরণে মোটরসাইকেল শোভাযাত্রা

11

গ্রাম থেকে ঢাবি - স্বপ্ন ছুলেন আনোয়ারার জিসান মোবারক

12

ধর্মপাশায় কিন্ডার গার্ডেন স্কুলে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উ

13

মতলব গজারিয়া সংযোগ সেতু পরিদর্শনে সেতু মন্ত্রণালয়ের সচিব দ্র

14

নওগাঁ জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার হলো ১০৫টি হারানো মোবাইল

15

নাসিরনগরে নানান আয়োজনে খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদ

16

টাংগাইলের নাগরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচ

17

জকিগঞ্জ সীমান্তে বিজিবির টানা অভিযানে ইয়াবা, শাড়ি-লেহেঙ্গা ও

18

সাজেকের দুর্গম পাহাড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো

19

নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে ময়মনসিংহ সদর ইউএনও জান্নাতুল ফের

20