মোঃফরহাদ হোসেন রাসেল
প্রকাশঃ 26-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র করছে- তারেক রহমান


মোঃ ফখরুল মোস্তফা 

বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৫-১৬ বছর কি আপনারা ভোট দিতে পেরেছিলেন। আমাদের দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। যারা এ কাজটি করেছে তারা এই দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু এখন অন্য একটি গোষ্ঠী নতুন করে ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন এবং সতর্ক থাকতে হবে। 

তিনি আরও বলেন, মুসলিম ভাইয়েরা তাহাজ্জুদ এবং ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিবেন। অন্য ধর্মের ভাই-বোনরাও সকাল-সকাল গিয়ে ভোটের লাইনে দাঁড়াবেন। শুধু ভোট দিয়ে চলে আসলে চলবে না, আপনার দেওয়া ভোটের হিসেব কেন্দ্রে থেকে বুঝে আনতে হবে। 

নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির আয়োজনে ধানের শীষ প্রতীকের সমর্থনে নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। 

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী  ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম  ,  জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান হাফিজ, কেন্দ্রীয় যুবদল নেতা কারিমুল হায় নাঈম, বিএনপি নেতা কাদের হালীমি সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

তারেক রহমান বলেন, মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সকল ধর্মের লোকজন মিলে আমাদের এই দেশটা গড়তে হবে। সকলে পরিশ্রম করে এই দেশটা গড়ে তুলতে হবে। কারণ এই দেশটায় আমাদের প্রথম এবং এই দেশটা আমাদের শেষ ঠিকানা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে জেলা প্রশাসকের নারী সমাবেশে বক্তব্য ও বিনোদন কেন্দ

1

জয়পুরহাটে ডিবির জালে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

2

ময়মনসিংহে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে

3

সোনামসজিদ স্থলবন্দরে ভারত বাংলাদেশ ব্যবসায়ী যৌথ সভা অনুষ্ঠি

4

কালিয়াকৈরে মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ

5

লিবিয়া উপকূলে নৌকাডুবি, শিবচরে নিখোঁজ পরিবারের আহাজারি

6

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি শহিদ রাকিবুলের বাবা-মা

7

চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির ভরসা ক্লিন ইমেজ প্রার্থী সরওয়ার জা

8

মাদারীপুরের শিলারচরে বেপরোয়া ড্রেজার সিন্ডিকেট

9

পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফি

10

গাজীপুর শিমুলতলীর কুঠির শিল্প বাণিজ্য মেলায় আলোর ঝলকানি ও মা

11

লিবিয়ার ভূমধ্যসাগরে ডুবে মাদারীপুরের দুই যুবকের মৃ/ত্যু

12

সানরাইজ আইডিয়াল একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃত

13

পোরশায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পূর্ব প্রস্তুতি সভা অনু

14

মাতৃভূমিতে তারেক রহমান, হাত নেড়ে শুভেচ্ছা বিনিময়

15

চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় তিন আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখ

16

স্ত্রী-সন্তান হারানো তিনদিন পর মিল্লো ছাত্রলীগ নেতার জামিন

17

রাজারহাটে ১২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

18

যশোর-২ আসনের নির্বাচনী মাঠে উত্তাপ বৃদ্ধি

19

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের অবস্থান: প্রে

20