জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঈশ্বরগঞ্জ হাসপাতালে অভিযান

 জুনাঈদ আল হাবিব 


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের দৌরাত্ম্য রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে তিনজন দালালকে বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানের খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে আতঙ্ক সৃষ্টি হয়। অনেক দালাল দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। তবে উপস্থিত অবস্থায় তিনজনকে আটক করে তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন—ঈশ্বরগঞ্জ পৌর শহরের কাকনহাটি গ্রামের মমতা আক্তার (৪৮), একই গ্রামের ফরিদুল ইসলাম (২৫) এবং ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের খৈরাটি গ্রামের বিজয় কুমার সরকার (৩৭)। ভ্রাম্যমাণ আদালত ফরিদুল ইসলাম ও বিজয় কুমার সরকারকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা এবং মমতা আক্তারকে ১ হাজার টাকা জরিমানা করে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি সক্রিয় দালালচক্র রোগীদের হয়রানি করে আসছিল। এই চক্রটি সরকারি চিকিৎসাসেবা থেকে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে আর্থিক সুবিধা গ্রহণ করত। ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেক দরিদ্র রোগীকে অতিরিক্ত খরচ বহন করতে হতো।

বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসকে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। নির্দেশনার পরপরই সোমবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুমাইয়া হোসেন লিয়া, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তার এবং ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম অংশগ্রহণ করে।

অভিযান চলাকালে হাসপাতাল চত্বর ও এর আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনে। অনেক রোগী ও তাদের স্বজনরা এমন উদ্যোগের প্রশংসা করেন এবং এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনার আহ্বান জানান।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন,

“৫০ শয্যা বিশিষ্ট ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে কিছু অসাধু দালাল রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। জনস্বার্থে আমরা আজকের এই অভিযান পরিচালনা করেছি। অভিযানে দালালচক্রের ৩ সদস্যকে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতে তারা পুনরায় এমন কাজে জড়িত হলে আরও কঠোর শাস্তির আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন,

“জনগণের কল্যাণে এবং স্বাস্থ্যখাতে স্বচ্ছতা বজায় রাখতে দালালবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন, প্রশাসনের এমন উদ্যোগের ফলে হাসপাতালের পরিবেশ স্বচ্ছ, সেবামুখী ও দালালমুক্ত হবে।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতনকে স্বাগত জানিয়ে আনন্দ শোভা

1

ছাতক ওয়াপদা অফিসে অনিয়ম-দুর্নীতির মহোৎসব

2

নদী উদ্ধারই ছিল বড় লড়াই নারায়ণগঞ্জে নৌ উপদেষ্টা

3

জনতার বন্ধু ফাউন্ডেশনের নবীন বরণ ও কমিটি পরিচিতি সভা

4

বোরহানউদ্দিন দৌলতখানে জায়ামাত ইসলামের স্মরণকালের মোটর জাহান

5

নবাবগঞ্জে গভীর রাতে শীতার্তদের মাঝে ইউএনও'র কম্বল বিতরন

6

পাঁচবিবিতে ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে মেয়েরা এগিয়ে

7

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

8

‎মঠবাড়িয়া উপজেলা'য় বিজয় উৎসবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পুর

9

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩, আসনে জামায়াতে ইসলা

10

চুয়াডাঙ্গায় সংসদ নির্বাচনে দুটি আসনে ১১ টি মনোনয়নপত্র জমা

11

নরসিংদী ভূমিকম্পে শিশু সহ পাঁচ জন নিহত

12

যশোর-১ আসনে ‘ধানের শীষ’ প্রতীক পেলেন নুরুজ্জামান লিটন

13

নকল দুধ তৈরিতে অভিযুক্ত আবুল বাশার ধরাছোঁয়ার বাহিরে

14

বেনাপোলে আন্তর্জাতিক কাষ্টমস দিবস পালিত

15

দিনাজপুর পুলিশ সুপারের নামে প্রতারণা ডিবির অভিযানে প্রতারক চ

16

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী

17

ভাঙ্গুড়ায় রাতের আঁধারে সড়কে জোড়াতালি

18

বান্দরবানের আলীকদমে মাতামুহুরি নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

19

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত জুটের গুদাম ও প্লাস্টিক কারখানা

20