জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শুধু বিএনপি নয়, জনগণই আগামী দিনে নির্বাচনের ব্যবস্থা করে নিবে: মো.শাহজাহান

শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক আকাশ এতো পরিষ্কার নয়। বিভিন্ন ভাবে দেশী-বিদেশী ষড়যন্ত্রের কারণে রাজনৈতিক আকাশেও মেঘ ধরেছে। নির্বাচন নিয়ে কথা উঠেছে। বাংলাদেশের জনগণ যেহেতু বিএনপির সাথে আছে। শুধু বিএনপি নয়, জনগণই আগামী দিনে নির্বাচনের ব্যবস্থা করে নিবে।

নোয়াখালী জেলা বিএনপির আয়োজনে সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালী প্রেসক্লাব সড়কে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি নেতাকর্মিদের উদ্দেশ্য করে বলেন, যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি,রাজনৈতিক শিক্ষা নিতে পারি। তাহলে ওই রাজনৈতিক আকাশের মেঘ কোন কাজে আসবেনা। আকাশের মেঘ, আকাশে উড়ে চলে যাবে। রাজনৈতিক ভাবে সকল কিছু হবে। এমপি,মন্ত্রী বিএনপির কর্মীদের কাছে বড় নয়। তাদের কাছে বড় হলো জিয়াউর রহমানের আদর্শ। 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তিনি এ দল করেছেন একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের বিরুদ্ধে প্রতিবাদ স্বরুপ। বাংলাদেশের ভূখন্ডে কোন আধিপত্য শক্তি যেন হস্তক্ষেপ করতে না পারে। দেশকে উন্নয়নের পথে নেওয়ার জন্য। আর ছাত্রদল করেছে ভবিষ্যত নেতৃত্ব তৈরী করার জন্য। 

শাহজাহান বলেন, আমাদের বর্তমান নেতা তারেক রহমান। তিনি অনেক কষ্ট শিকার করেন, এমন কি শারীরিক নির্যাতনের শিকার হয়ে চিকিৎসার জন্য বিদেশ গিয়ে এখনো ফিরতে পারেন নাই। তারেক রহমানকে দেশে ফেরাতে হলে নেতাকর্মীকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমানের কাছে আমাদের এমন ম্যাসেজ দিতে হবে যে, বাংলাদেশে এমন কোন শক্তি নেই যারা জিয়ার আদর্শ ও তারেক রহমানের ভবিষ্যত পরিকল্পনাকে ধ্বংস করতে পারে।

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও সদস্য সচিব মো.হারুনুর রশীদ আজাদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, বিএনপির চট্রগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ বি এম জাকারিয়া, গোলাম হায়দার বিএসি, ফোরকান ই আলম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান প্রমূখ। 

এ সময় নোয়াখালী জেলা বিএনপির সদস্য এডভোকেট রবিউল হাসান পলাশ, জেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সাবের আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান উপস্থিত ছিলেন। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে মাসিক মিটিং ও বর্ধিত সভা অনুষ্ঠিত

1

বাবাকে গ্রেফতারের পর নিয়মিত আমাদের খোঁজখবর নিতেন খালেদা জিয়া

2

৮- দলীয় জোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন শরীফ আব্দুল জলিল

3

বেলকুচিতে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকের মর্যাদা বৃদ্ধিতে রাষ

4

ইসলামপুরের নাপিতের চর সড়কে ‘মরণফাঁদ’: গালপুরা ব্রিজে আবারও ট

5

উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরার ৪ টি আসনে ২৯ প্রার্থীর মনোনয়নপত্

6

সার্চ মানবাধিকার সোসাইটি কর্তৃক শিরোমণি বাজার বণিক সমিতির নব

7

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নীলফামারী জেলা বিএ

8

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

9

১০ নং হরিরামপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও গণভোটে

10

ঝালকাঠিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরত

11

পাপিয়ার সরব উপস্থিতিতে চাঙ্গা বিএনপি, তৃণমূল উজ্জীবিত

12

নানা সমস্যায় জর্জরিত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

13

নওগাঁ জেলার হাপানিয়া সীমান্তে মাদকসহ আটক-১

14

কলেজ প্রভাষককে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন

15

সিরাজগঞ্জের রায়গঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতা

16

কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে র‍্যালী ও আ

17

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে মুরাদনগরে

18

শ্রীমঙ্গলে ধানক্ষেতে সাপ আতঙ্ক

19

জামালপুরে দুইদিন পর ঝিনাই নদীতে নিখোঁজ সর্বশেষ শিশুর মরদেহ

20