জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

 সাইফুর রহমান পারভেজ ।।

 
 

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ। এ উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসন,  উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে বুধবার (২৬ নভেম্বর)সকাল ১১টায় উদ্বোধনী ও পুরস্কার বিতরনীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকালে গোয়ালন্দ উপজেলা মাঠ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা খুলনা মহাসড়ক ধরে উপজেলার সামনে থেকে প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়। 

পর সেখানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস। 
অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হাফিজুল হক, উপজেলা নির্বাচন কর্মকতা জসিম উদ্দিন, উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা মোঃ গোলাম সরোয়ার খান,
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা দীপ্তি রানী পালসহ আরো উপস্থিত ছিলেন বিভিন্ন খামারি, কৃষক, স্থানীয় সচেতন মহল এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, বাংলাদেশের সামগ্রিক আর্থ–সামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রোগ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বক্তারা আরও বলেন, লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধে ১৭ লাখ ডোজ টিকা, ক্ষুরা রোগ (এফএমডি) নির্মূলে নির্দিষ্ট অঞ্চলে জোনিং কার্যক্রম এবং ছাগলের পিপিআর রোগ নিয়ন্ত্রণে প্রায় ৬ কোটি ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন মাধ্যমে আধুনিক প্রযুক্তির বিস্তার, নিরাপদ খাদ্য উৎপাদন, নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি, আন্তর্জাতিক মান অর্জন এবং সরকারি–বেসরকারি সমন্বয় আরও জোরদার হবে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও জনগণকে সচেতন করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এর আগে অতিথিরা রঙিন বেলুন উড়িয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন।

এ উপলক্ষে উপজেলা চত্বরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে উদ্যোক্তা ও খামারীরা ৩০ টি স্টলে গবাদিপশু পাখি, হাঁস মুরগি প্রদর্শন করে। অতিথিরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। শেষে সফল উদ্যোক্তা ও খামারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। উপজেলা পর্যায়ে সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে প্রাণিসম্পদ বিষয়ক ভ্রাম্যমাণ আদালত প্রচারণা, কৃত্রিম প্রজনন সেবা ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় স্কুল ফিডিং কর্মসূচি ও আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, শেষ দিনে প্রাণিসম্পদের টেকসই উন্নয়নে তরুণ ও নারী উদ্যোক্তা ও অশীজনদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা ও  সমাপনই অনুষ্ঠান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরাঞ্চলে শীতার্তদের পাশে তালপত্র ফাউন্ডেশন শীতবস্ত্র বিত

1

সিরাজগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

2

সাতক্ষীরার বরসা’ পরিচালনা কমিটির বিরুদ্ধে দেশত্যাগ

3

জামায়াতের সহযোগীতা ছাড়া আ.লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারতো ন

4

পদুয়া ইউনিয়নে মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান, ভারী

5

শোকে স্তব্ধ কোম্পানীগঞ্জ: নিভে গেল ৬ টি প্রদীপ

6

টাঙ্গাইলের মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

7

কাপাসিয়ার বারিষাবতে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্

8

নড়াইলে ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা গ্রেফতার

9

ভুঞাপুরে বালঘাট দখল নিয়ে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষ

10

আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারীই থাকতে চ

11

সারাদেশে পালিত হলো বেগম রোকেয়া দিবস

12

গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রল বোমা নিক্ষেপ ও গাড়িতে আগুন

13

মাগুরার ভায়নার মোড়ে যশোর এক্সপ্রেস কাউন্টার ভাংচুর ও ছিনতা

14

নাসিরনগরে হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী প্রকাশ্য ঘুরে বেড়

15

ঠাকুরগাঁও কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির অচলাবস্থা আগাছা

16

১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

17

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫ মহিলা মাদককারবারী আটক

18

নোয়াখালী থেকে পাচারের সময় ৩০০ বস্তা ইউরিয়া সার আটক

19

অনলাইনে মোবাইলভিত্তিক ক্যাসিনো জুয়া পরিচালনাকারী চক্রের ৫ সদ

20