এম আতিকুর রহমান।।
মোহাম্মদ আজিজ (৪১) পিতা মৃত কাঞ্চন মিয়া, মাতা-মৃত ফাতেমা বেগম, সাং কুসুমপুরা (ইলিয়াছ খার বাড়ী) থানা পাটিয়া, জেলা-বগুড়া সকাল ১০ টায় ঢাকা মেট্রো ট-২৪-৬৫৫৩ নাম্বারের একটি ট্রাক ভাড়া করে ৭৫ ড্রাম মীর বনসপাতি পাম্প তেল প্রতিটি ডামে ১৮৫ লিটার করিয়া সর্বমোট ১৩.৮৭৫ (তের হাজার আটশত পচাত্তর) লিটার যাহার মোট বাজার মূল্য ২৩,০০,০০০/- (তেইশ লক্ষ) টাকা লোড করে মেসার্স মমতাজ উদ্দিন, সেনপাড়া, রংপুরের উদ্দেশ্যে ড্রাইভার মানিক মিয়া ও হেল্পার মোঃ নজরুল ইসলাম রওনা হয়। পরে ২৮ এপ্রিল রাতে পথিমধ্যে বগুড়া সদর উপজেলা দীঘলকান্দি পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে ঢাকা টু রংপুর মহাসড়কের উপর পৌছামাত্র অজ্ঞাত নাম্বারের একটি খালি ট্রাক দ্রুত গতিতে পিছন থেকে সামনে এসে তেল বহনকারী ট্রাকের গতি রোধ করে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল ধারালো রামদা, চাইনিজ কুড়ালসহ ট্রাকের কেবিনের দরজা খুলে ড্রাইভারের এবং হেলপারের হাত পা এবং গামছা দিয়ে মুখ বেধে চেতনানাশক ঔষধ খাওয়াইয়া অচেতন করে জয়পুরহাট জেলার কালাই থানার সরাইল যাত্রী ছাউনি সংলগ্ন রাস্তার পাশে ধান ক্ষেতের মধ্যে ফেলে তেল ভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরে মোহাম্মদ আজিজ (৪১) বাদি হয়ে। বগুড়া সদর থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার প্রেক্ষিতে সিপিএসসি বগুড়া, র্যাব-১২ অজ্ঞাতনামা আসামীদেরকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফরিদপুর জেলার ভাঙ্গা থানার পুলিয়া বাজার এলাকায় উল্লিখিত মামলার সন্দিগ্ধ আসামী মোঃ রাজু মুন্সী অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২, অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় গত শুক্রবার রাতে র্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর এর যৌথ আভিযানিক দল কর্তৃক ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন পুলিয়া বাজার এলাকায় অভিযান পরিচারনা করে উল্লিখিত মামলার সন্দিগ্ধ আসামী মোঃ রাজু মুন্সী, পিতা আব্দুর জলিল মুন্সী, সাং-জাঙ্গারপাশা (তারাইল), থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুরকে ১টি স্মার্ট মোবাইলসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন