জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নান্দাইলে গর্ভপাতের মিথ্যা মামলা দিয়ে নিরীহ পরিবারকে হয়রানির অভিযোগ

মো: শাহজাহান ফকির
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নিরীহ আব্দুর রহমানের পরিবারকে জমি সংক্রান্ত জেরে মিথ্যা মামলায় ফাঁসানোর এক গুরুতর অভিযোগ উঠেছে। উপজেলার ৭নং মুশুল্লী ইউনিয়নের নবীয়াবাদ গ্রামের মৃত আ: ছোবহানের পুত্র বিল্লাল মিয়া, মিলন মিয়া এবং বিল্লাল মিয়ার স্ত্রী ময়না আক্তারের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি আব্দুর রহমানের পরিবারের উপর জমি সংক্রান্ত হামলার জেরে শুরু হলেও, বর্তমানে এটি ময়না আক্তারের গর্ভপাত সংক্রান্ত মিথ্যা অভিযোগের মাধ্যমে নতুন মোড় নিয়েছে, যা আব্দুর রহমানের পরিবারকে চরম নিরাপত্তাহীনতায় ফেলেছে। জানা গেছে, গত কয়েক মাস পূর্বে আব্দুর রহমান বিল্লাল গংদের হয়রানি থেকে বাঁচতে আদালতে একটি অভিযোগ দায়ের করেন। গত ৬ সেপ্টেম্বর/২৫ইং তারিখে আদালত থেকে মামলার নোটিশ পাওয়ার পর বিল্লাল গংরা ক্ষিপ্ত হয়ে আব্দুর রহমানের বাড়ি-ঘরে হামলা চালায়। পাশাপাশি আব্দুর রহমানের মামাতো ভাই ও খালার বাড়িতেও হামলা চালিয়ে প্রায় ৪০-৪৫ হাজার টাকার ক্ষতিসাধন করে। এই ঘটনায় ৭ সেপ্টেম্বর আব্দুর রহমান বাদি হয়ে বিল্লাল মিয়া, মিলন মিয়া, ময়না আক্তারসহ আরও ৩/৪ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় ২৬৭১ ক্রমিক নম্বরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু ঘটনার পরদিন ৭ সেপ্টেম্বর কোন মারামারির ঘটনা না ঘটলেও, ৮ সেপ্টেম্বর বিল্লাল মিয়া তার অন্তসত্বা স্ত্রী ময়না আক্তারকে মারধরের অভিযোগ এনে নান্দাইল মডেল থানায় ২৬৮৩ ক্রমিক নম্বরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগে বলা হয়, আব্দুর রহমান ময়না আক্তারের পেটে লাথি মেরে গুরুতর জখম করেছেন, যার ফলে তাৎক্ষণিক রক্তপাত শুরু হয় এবং পরে ময়না আক্তারের গর্ভপাত ঘটে। তবে এ অভিযোগের সত্যতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। অনুসন্ধানে জানা গেছে, ৭ই সেপ্টেম্বর স্থানীয় দুইজন মিডিয়াকর্মী আব্দুর রহমানের বাড়িতে হামলার ঘটনা পরিদর্শনে গিয়ে ময়না আক্তারকে মারধরের কোনো তথ্য পাননি। এমনকি ওই দিন ময়না আক্তার নান্দাইল উপজেলা হাসপাতালে চিকিৎসা সেবাও নেননি, অথচ পরদিন ৮ সেপ্টেম্বর থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে তাঁর স্বামী বিল্লাল মিয়া বলেন, ৭ই সেপ্টেম্বর নান্দাইল উপজলো হাসপাতালে ময়না আক্তার চিকিৎসা সেবা নিয়েছেন। এদিকে ৯ সেপ্টেম্বর তাকে নান্দাইল উপজেলা হাসপাতালের জরুরী বিভাগের রেজিস্ট্রি পুলিশ কেস খাতায় এন্ট্রি করানো হলেও অজ্ঞাত কারণে কোন চিকিৎসা গ্রহন করেননি। তাছাড়া কর্তব্যরত ডাক্তার ময়না আক্তারকে মমেক হাসপাতালে রেফার্ডও করেননি। পরবর্তীতে ১০ সেপ্টেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি দেখানো হয়। ময়না আক্তারকে মারধরের ঘটনাটি সাজানো এবং নিরীহ পরিবারকে ফাঁসানোর উদ্দেশ্যেই এই মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে বলে আব্দুর রহমান ও তাঁর পরিবারের লোকজন জানান। পাশাপাশি উক্ত মিথ্যা মামলা ও হয়রানি থেকে মুক্তি পেতে উর্ধ্বতন পুলিশ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন। এ বিষয়ে নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা জানান, ৭ তারিখে ময়না আক্তার নামে কোন এন্ট্রি নাই, ৯ তারিখে রেজিস্ট্রি খাতায় এন্ট্রি থাকলেও তাঁরা এখানে চিকিৎসা গ্রহন করেনি, তাই এখান থেকে রেফার্ডও করা হয়নি। অভিযুক্ত বিল্লাল মিয়ার সাথে যোগযোগ করার চেষ্টা করা হলেও তাঁর  বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

1

দিনাজপুর-৪ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে দুই মনোনয়ন প্রত্য

2

সিলেটে ফুটপাত দখল করে ব্যবসা, ১০ হকার আটক, ৫ জনের কারাদণ্ড

3

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৯ ও ২৫ এপ্রিল, মানতে

4

রায়গঞ্জে প্রশাসন-এলাকাবাসীর উদ্যোগে জলাবদ্ধতার অবসান, স্বস্ত

5

আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের বাসে আগুন

6

জামায়াতের সহযোগীতা ছাড়া আ.লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারতো ন

7

লালমনিরহাট-১ আসনে নির্বাচনী মোড় ঘুরিয়ে দিতে পারেন জাতীয় পার্

8

হবিগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এস,এম সরওয়ারকে কারণ দর্শান

9

মাদারীপুর সরকারি কলেজে-০৩ দিন ব্যাপি পিঠা উৎসব উৎযাপন

10

ব্যবসার গণ্ডি পেরিয়ে মানবিক দৃষ্টান্ত: ইনসাফ রেস্তোরাঁর ব্যত

11

‎আখাউড়ায় হযরত গেছু দরাজ শাহ পীর কল্লা (রহ.)-এর মাজার জিয়ারত

12

ভোলাহাটে কোটি কোটি টাকার রেশম প্রকল্পের অর্থ আত্মসাতের ব্যাপ

13

সিরাজগঞ্জ ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন

14

তাড়াইলে বিশেষ উদ্যোগে জনসম্পৃক্ত হচ্ছে পুলিশি সেবা

15

কাপাসিয়ায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) র সাথে সরকারি কর্মকর্তাদ

16

চরভদ্রাসন জুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান ফিরছে সুস্থ ভোটে আস্থ

17

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে নিষিদ্ধ স্থানে বালু

18

দেশনেত্রীর শেষ বিদায়ে উপস্থিত ছিলেন না উপদেষ্টা মুশফিকুর রহম

19

মাদারীপুরেে রেজিস্ট্রার অফিস থেকে প্রায় ১১ টাকা টাকা ছিনতাই

20