জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নতুন কমিটি গঠন


আব্দুর রহিম ইসলাম রন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’ এর নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
গত ৭ নভেম্বর (শুক্রবার) সংগঠনটির নির্ধারিত প্যাডে ঘোষণার মাধ্যমে দৈনিক আজকের দর্পণ এর উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম-কে সভাপতি এবং তালাশ বিডি এর উপজেলা প্রতিনিধি মোঃ মাইদুল ইসলাম (সোহান)-কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান ও সেল প্রধান মোঃ খায়রুল আলম রফিক এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম রনি।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সহ-সভাপতি হিসেবে রয়েছেন দৈনিক ঢাকার ডাক এর মোঃ মাসুদ আল করিম, দৈনিক প্রজন্ম সমাচার এর মোঃ নজরুল ইসলাম, দৈনিক শিরোমনি এর মোঃ সাঈদুর রহমান, এবং দৈনিক দেশের কণ্ঠ এর মোঃ মনিরুল ইসলাম।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আই বার্তা এর মোঃ গোলাম মোস্তফা, দৈনিক আজকের খবর এর মোঃ রাসেল ইসলাম, এবং দৈনিক দেশি নিউজ এর উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান সজীব।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক সকালের সময় এর এস.এম. মহিবুল নাঈম সিমন।
সহ-সাংগঠনিক সম্পাদক— দৈনিক প্রতিবাদ এর মোঃ শাহীন আলম, টু সময় সংবাদ এর মোঃ কফিল উদ্দিন, এবং রোজ টিভি ইউকে এর মোঃ আনিছুর রহমান।
অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন দৈনিক গণ সংবাদ এর মোঃ রুহুল রাসেল; সহ-অর্থ সম্পাদক দৈনিক জনতার খবর এর জেলা প্রতিনিধি আব্দুর রহিম ইসলাম রনি; দপ্তর সম্পাদক দৈনিক ৭১ বাংলা এর উপজেলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান; সহ-দপ্তর সম্পাদক দৈনিক মর্নিং পোস্ট এর স্টাফ রিপোর্টার মোঃ শফিকুল ইসলাম; এবং প্রচার সম্পাদক দৈনিক সোনালী সময় এর মোঃ রিয়াজুল ইসলাম।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক প্রতিবাদ এর স্টাফ রিপোর্টার মোঃ আতোয়ার রহমান, স্বদেশ কণ্ঠ প্রতিদিন এর জেলা প্রতিনিধি মোঃ সাইদুর রহমান, দৈনিক তালাশ টাইমস এর উপজেলা প্রতিনিধি মোছাঃ শরিফা আক্তার, এবং দৈনিক স্বদেশ প্রতিদিন এর উপজেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন।
নবগঠিত কমিটির মেয়াদ এক বছর নির্ধারণ করা হয়েছে। কমিটি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে হয়রানি, নির্যাতন ও হামলা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
সংগঠনটির মূল উদ্দেশ্য হলো—

সাংবাদিকদের ওপর পেশাগত দায়িত্ব পালনের সময় সংঘটিত নির্যাতন, হয়রানি বা হামলার ঘটনা রোধ করা, নির্যাতিত সাংবাদিকদের তথ্য সংগ্রহ, আইনগত সহায়তা নিশ্চিত করা, এবং তাদের ক্ষতিপূরণ প্রদানে সহায়তা করা।

সংগঠনটি আরও জানিয়েছে, ভবিষ্যতে দেশের যেকোনো সরকারের সময় সাংবাদিকদের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিতের জন্য তারা নিরপেক্ষ ও সাহসী ভূমিকা পালন করবে।
বাংলাদেশে দীর্ঘদিন ধরেই সাংবাদিকদের ওপর হামলা, মামলা, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটে আসছে। এ বাস্তবতায় এমন একটি সংগঠনের গঠন সাংবাদিক সমাজে আশার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে নিষিদ্ধ স্থানে বালু

1

‎দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

2

বিজয় দিবসে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির হাতে সম্মাননা স্মা

3

জামালপুরে প্রাপ্ত জমির দখল বুঝে পেতে সংবাদ সম্মেলন

4

শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

5

পটুয়াখালীতে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের অন্যতম ধর

6

নান্দাইলে জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবিতে এলাকাবাসীর মানবব

7

মানিকগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে এক মানব বন্ধ

8

হালি পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছে সালথার চাষিরা

9

লাউয়াছড়া জাতীয় উদ্যান

10

সাদুল্লাপুরে গণঅধিকার পরিষদের কমিটির অনুমোদন

11

২০০ বছরের পুরনো কোরআন হাতে শপথ নিলেন মামদানি

12

চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজে দেশনেত্রীর র

13

দিনাজপুর জেলা পুলিশের অভিযানে গত ১২ ঘন্টায় মোট ৮৬ জনকে গ্রেফ

14

সাংবাদিক শিশির রঞ্জনের পিতা সুনিল রঞ্জন হাওলাদারের পরলোক গমন

15

গজারিয়ায় যুবকের মৎস্য প্রজেক্টে বিষপ্রয়োগ লাখ টাকার মাছ নিধন

16

মাদারগঞ্জে নদীতে পড়ে ৫ জনের মৃত্যু

17

ভাণ্ডারিয়ায় অটোরিকশার চাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

18

মানিকগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোভাযাত্রা

19

বগুড়া শেরপুরে দুধের বাজারে সিন্ডিকেট

20