জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নান্দাইলে এলজিইডি অফিসের ভাবমূর্তি ক্ষুন্নের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

মো. শাহজাহান ফকির
ময়মনসিংহের নান্দাইলে উপজেলা এলজিইডি অফিসের উপসহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন ভিডিও ভাইরাল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা এলজিইডি কার্যালয়ে সরকারি ঠিকাদারগণের আয়োজনে এ সম্মেলন ও সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় বক্তারা, উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য ছড়িয়ে এলজিইডি অফিস ও ঠিকাদারদের ভাবমূর্তি ক্ষুন্ন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান উপস্থিত ঠিকাদারগণ। তারা বলেন, একটি কুচক্রী মহল নান্দাইল এলজিইডি অফিসের সুনাম নষ্ট করার জন্য একটি বিয়ের উপটৌকনের টাকার ভিডিও এআই প্রযুক্তি ব্যবহার করে ভিত্তিহীন ও ঘুষ বাণিজ্যের ভিডিও বলে ফেবসুবেক ছড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে। যা অত্যন্ত ন্যাক্কারজনক। ঠিকাদারগণ আরো জানান, এলজিইডি অফিসের কোন কর্মকর্তার সাথে ঘুষ দেওয়া-নেওয়ার বিষয়ে তাঁরা কোনভাবেই জড়িত নয়। ভাইরাল হওয়ায় ভিডিওটি উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন, ঠিকাদারগণ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এসময় এলজিইডি’র সরকারি ঠিকাদার সাইফুল ইসলাম, ওয়াসিম, জসিম উদ্দিন, আতহার আলী, অলি উল্লাহ অলি, আমরু সহ অন্যান্য ঠিকাদারগণ এবং নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ছবি-সংযুক্ত 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিনুর পক্ষে বাড়ি বাড়ি ভোট চাইছেন যুবনেতা আনারুল ও কাউসার

1

জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ

2

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ

3

সুবর্ণচর প্রেসক্লাবের উদ্যোগে ইউএনও বিদায় সংবর্ধনা

4

গজারিয়ায় ছাত্রদলের ২৫ নেতাকর্মীর একযোগে পদত্যাগ

5

সাভার বিরুলিয়া ইয়াবা সহ এক ব্যক্তি আটক

6

শামীম তালুকদার স্ব পদে বহাল।

7

অতিরিক্ত লোডে ভয়াবহ দুর্ঘটনা: পাটবোঝাই ট্রাকে আগুন

8

সরকার এখনও পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি-রাশেদ

9

পোরশায় বাক প্রতিবন্ধী এক যুবক নিখোঁজ

10

ধানের শীষের পক্ষে নির্বাচনী মিছিল

11

সীমান্তে যুদ্ধের দামামা

12

রায়গঞ্জের ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শি

13

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতের উপর পুলিশের ১০ রাউান্ড গুলি

14

কালিগঞ্জে বেওয়ারিশ ৩০ বস্তা ইউরিয়া সার উদ্ধার নাজিমগঞ্জ-শ্যা

15

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষ

16

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

17

উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরার ৪ টি আসনে ২৯ প্রার্থীর মনোনয়নপত্

18

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার

19

সাড়ে ১৫ বছর আ’লীগের লোকজনও ভোট দিতে পারেনি: প্রেস সচিব

20