জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

‎পিরোজপুর-১ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন আলমগীর হোসেন

মো আমিনুল ইসলাম 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) আসনে ধানের শীষ প্রতীকের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় স্থানীয় কমিটির সদস্য -অধ্যক্ষ আলমগীর হোসেন 


‎আজ বিকালে চূড়ান্ত সিদ্ধান্ত হয়,(২৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির ও স্থানীয় নেতারা বিষয়টি জানান, সংবাদ সম্মেলনে এর মাধ্যমে তার প্রার্থিতা ঘোষণা করেন।দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সিদ্ধান্তের মাধ্যমে এই বর্ষীয়ান রাজনীতিবিদের হাতেই ধানের শীষের প্রতীক তুলে দেওয়া হয়েছে। অধ্যক্ষ আলমগীর হোসেন মতো একজন হেভিওয়েট ও অভিজ্ঞ নেতার আগমনে পিরোজপুর-১ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যুক্ত হয়েছে।
‎‎রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, জাতীয় রাজনীতিতে দৃঢ় অবস্থান এবং পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তি এ আসনের ভোটের লড়াইয়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
‎বিএনপির জোটের একক প্রার্থী হিসেবে স্থানীয় বিএনপি ও জোটের প্রার্থীর সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অঙ্গ-সংগঠনগুলোর মধ্যে দীর্ঘদিনের বিভেদ দূর হয়ে এখন একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক অবস্থান তৈরি হয়েছে। দলীয় কোন্দল ভুলে সব স্তরের নেতা-কর্মীরা একযোগে নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।
‎‎ধানের শীষের প্রার্থী হিসেবে অধ্যক্ষ আলমগীর হোসেন নাম ঘোষণার পর থেকেই পিরোজপুর জুড়ে বিএনপি ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ করা যাচ্ছে। পাশাপাশি সাধারণ ভোটারদের মাঝেও তার গ্রহণযোগ্যতা ও ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
‎‎স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা,একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে অধ্যক্ষ আলমগীর হোসেন নেতৃত্বে পিরোজপুর-১ আসনে ধানের শীষের অবস্থান আরও সুসংহত হবে এবং নির্বাচনী লড়াইয়ে নতুন গতি সঞ্চার হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেঘনা নদীতে নৌ-ডাকাতি প্রতিরোধ: গ্রামবাসীর জালে ধরা পড়লো ৩

1

গজারিয়ায় দুই গ্যারেজ থেকে ১০ অটোর ৩৪ ব্যাটারি লুট, দিশেহারা

2

দাওইল গ্রামের মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

3

বরগুনায় লজিক প্রকল্পের জলবায়ু ঝুঁকি বীমা বিষয়ক কর্মশালা অনুষ

4

গফরগাঁওয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি-আহত-১০

5

সরাইলে ঝুঁকি নিয়ে ৩ বছর ধরে ভাঙ্গা সেতুতে ১০ হাজার লোকের পার

6

পার্বতীপুরে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চুর

7

শ্যামা পূজা, ব্যস্ততায় সময় কেটেছে মৃৎশিল্পী ও আয়োজকদের

8

ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার

9

কিশোরগঞ্জে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

10

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ

11

সিরাজগঞ্জের রায়গঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতা

12

চাঁপাইনবাবগঞ্জে দুই দিন ব্যাপী রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ ও প্

13

জুলাই হত্যাযজ্ঞ মামলায় আজ সালমান এফ রহমান ও আনিসুল হকের শুনা

14

পোরশায় ট্রাক্টর চাপাইয়া স্কুল ছাত্র ১ জন নিহত

15

ইন্সটাগ্রাম স্টোরি অটো শেয়ার হবে হোয়াটসঅ্যাপে

16

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

17

দিনাজপুর-৪ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে দুই মনোনয়ন প্রত্য

18

টাঙ্গাইলের ৩ বিদ্রহী প্রার্থী দল থেকে বহিষ্কার

19

৫ আগস্ট-পরবর্তী বক্তব্যেই স্পষ্ট কেন খালেদা জিয়া ব্যতিক্রম

20