জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মানবতার কল্যাণে ঐক্যের বার্তা

ইব্রাহিম খলিল 

পাবনার আটঘরিয়ায় দিনব্যাপী মানবতার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) আটঘরিয়া জাওয়াদ পল্লী কনভেনশন সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।
আটঘরিয়া ফুড ভিলেজের স্বত্বাধিকারী সমাজসেবক মহিদুল ইসলামের আমন্ত্রণে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের অঞ্চল থেকে দুই শতাধিক সমাজকর্মী অংশগ্রহণ করেন।
মানবিক কাজে সুপরিচিত শফিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের রফিকুল ইসলাম মানিক চিত্রপুরী, সামাজিক সংগঠক মামুন বিশ্বাস, শাহবাজ খান সানি, পাবনার মিরাজ আফ্রিদি, চলনবিলের বাবুল আক্তার, সুজানগরের জিহাদুল ইসলাম, পাবনার জুয়েল, নাটরের কণা, বগুড়ার বৃথী আক্তারসহ আরও অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন আটঘরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কয়রাবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান রানা, আটঘরিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তার মায়া এবং আটঘরিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব আশরাফ আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সুমন নূরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং বীর শহীদ ওসমান হাদীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মানবিক কার্যক্রম নিয়ে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুপুরে মধ্যাহ্নভোজের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে সমাজসেবায় অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপস্থিত সকলে দেশ, জাতি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং মানবতার কল্যাণে সংঘবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে চালু হলো গণপাঠাগার

1

নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১

2

ঈশ্বরদীতে জেলা প্রশাসনের ভোটকেন্দ্র পরিদর্শন ও নির্বাচনী মহড়

3

পাঁচবিবিতে পর্দা নামলো ভাসানী স্মৃতি ডে-নাইট টি-২০ ক্রিকেট ট

4

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়ো

5

কাজিপুরে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

6

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা মামলার ৩ আসামী গ্রেপ্তার

7

মোংলার চাঁদপাই রেঞ্জের সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি গঠিত হয

8

বিরল ঢেড়া পাটিয়ায় ব্যবসায়ী খুনের রহস্য উন্মোচিত

9

দেশে বন্ধ হচ্ছে ক্লিনফিডবিহীন স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন

10

শেরপুরে বিশেষ অভিযানে ৩২ জন গ্রেফতার

11

নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ভূগর্ভস্থ পানি সংকটের ভয়াব

12

ঢাকা -২০ ধামরাই এর বি এন পি'র নমিনেশন প্রার্থী চারজন

13

বিজয় দিবসে কসবা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিএনপির পুষ্পস্তবক অর

14

কুলাউড়ায় ৫ লক্ষাধিক টাকার ভারতীয় সিগারেট জব্দ করলো বিজিবি

15

সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব ফাঁকির অভিযোগে দুদকের অভিযান

16

বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব নাকচ আয়ারল্য

17

ভিডিও বিকৃতি করে অপপ্রচার

18

কেশবপুরে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের ব্যাপক গণসংযো

19

তালায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

20