জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা জেলা শাখার এর উদ্যোগে সাতক্ষীরায় 'জুলাই যোদ্ধা, আহত ও শহীদ পরিবার নিয়ে ঈদ পুনর্মিলনী' বিষয়ক আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২২জুন)  বেলা ১২ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন পাবলিক লাইব্রেরির দ্বিতীয় তলায় জুলাই যোদ্ধা, আহত ও শহীদ পরিবার নিয়ে এ আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।  

সাতক্ষীরা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আরাফাত হুসাইন'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তরা বলেন "বৈষম্যমূলক সমাজ ব্যবস্থাকে ভেঙে দিয়ে একটি ন্যায় ভিত্তিক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে জুলাই সনদ অপরিহার্য। তাই যত দ্রুত সম্ভব জুলাই সনদ ঘোষণা করতে হবে। একই সাথে ওই সময়ে যত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার সবই বিচার করতে হবে। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে"।
 
অনুষ্ঠানে জুলাই-আগস্টের স্মৃতিচারণ করে সভায় বক্তব্য দেন জেলা কমিটির মুখপাত্র মোহিনী পারভীন ও যুগ্ম আহবায়ক মুজাহিদ উল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম আহবায়ক মামুন হাওলাদার ও সদস্য আল আমিন হোসেন, কলারোয়া থানার আহবায়ক মেহেদী হাসান, তালা ছাত্র প্রতিনিধি রবিউল ইসলাম, সংগঠক মীর্জা সাকিব হক, পাটকেলঘাটা ১নং সদস্য সচিব  আবদুল্লাহ আল মামুন, সদর উপজেলার ছাত্র প্রতিনিধি শামিউজ্জামান শ্রাবণ,  পাটকেলঘাটা থানার আহবায়ক রুবেল হোসেন,  তালা থানার ছাত্র প্রতিনিধি শাহ জালাল আহম্মেদ  রুবেল,সদর উপজেলার ছাত্রপ্রতিনিধি নাঈম বাবু ও আহনাফ মাহি প্রমুখ ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটির যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম মোড়ল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের দ্বারে প্রশাসন: ইসলামপুরে ইউএনও’র মসজিদ ও শিক্ষা প্রত

1

‎মোটর বাইকের সংঘর্ষে এক পথ আরোহীর মৃত্যু

2

ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত

3

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের শিক্ষা ও সাংস্কৃতিক মনির

4

নবাবগঞ্জে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

5

জবই বিলে পাখির প্রজাতি বাড়লেও সংখ্যা কমেছে আশঙ্কাজনক হারে

6

নালিতাবাড়ী সিমান্ত অঞ্চলে ২১টি এক হাজার টাকার জাল নোট সহ আটক

7

উপজেলা পরিষদের ইজারার রাজস্বের বকেয়া অর্থ না দেওয়ায় থমকে আছে

8

সৈয়দ মোশাররফ হোসেন ফাউন্ডেশন মেধাবৃত্তি ২০২৫ পুরস্কার প্রদান

9

পার্বতীপুরে মহান বিজয় দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

10

২৮ অক্টোবর জাতির কাছে প্রেরণার বাতিঘর

11

দিনাজপুর বিরলে ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

12

কাহালুতে ইয়াবা সহ মাদক বিক্রেতা লিমনকে গ্রেফতার করেছে থানা

13

মুরাদনগর মহিলা দলের সভাপতি আহত কাজী তাহমিনাকে হাসপাতালে দেখত

14

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গিলাতলা ০৬ নং ওয়ার্ড বিএনপির উদ্য

15

নওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ব

16

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কাল ২৮ ডিসেম্বর শুরু হচ্ছে স্কু

17

মানিকগঞ্জ–৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থী পরিবর্তনের জোর দাবি

18

শার্শায় র‍্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আ

19

ভেজাল গুড়ের কারখানা বন্ধ ঘোষণা করা হয়

20