জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের উদ্যোগে দরিদ্র-অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

 রাকিব জামান

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগে ১৪ জানুয়ারি ২০২৬, রোজ বুধবার সকাল ১১টায় টুঙ্গিপাড়া প্রেস ক্লাব প্রাঙ্গণে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র, ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি শওকত হোসেন মুকুল।  
সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা আফজাল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন:বিপুল ইসলাম, উপজেলা প্রতিনিধি আমার সংবাদ,  জাহিদুল ইসলাম, প্রতিনিধি দৈনিক মাতৃ জগত। এবং প্রেস ক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ।

সভাপতি শওকত হোসেন(মুকুল) বলেন, সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশনে সীমাবদ্ধ নয়, বরং মানবিক কাজেও ভূমিকা রাখতে পারে—আজকের এই শীতবস্ত্র বিতরণ তারই উদাহরণ। তারা আরও জানান, ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে। 
সাধারণ সম্পাদক, আফজাল হোসেন বলেন, প্রতিবছরই টুঙ্গীপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে গরিব, অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ বছরে সামান্য হলেও কিছু মানুষের মাঝে প্রেসক্লাব থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মানুষ সামান্য উপকৃত হলে শীতবস্ত্র বিতরণ সার্থক হবে।

দৈনিক আমার সংবাদের প্রতিনিধি এস এম বিপুল ইসলাম বলেন,শীতের তীব্রতায় অসহায় ও দুস্থ মানুষ সবচেয়ে বেশি কষ্টে রয়েছে। বিশেষ করে নিম্নআয়ের মানুষ ও খেটে খাওয়া শ্রমজীবীরা শীত নিবারণে প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবন যাপন করছে।  শীতবস্ত্র বিতরণের মতো মানবিক উদ্যোগ আরও জোরদার হলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপস্থিত সুবিধাভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেস ক্লাবের এই সহানুভূতিশীল উদ্যোগের জন্য।
অনুষ্ঠান শেষে প্রার্থনা ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে বিতরণ কার্যক্রম সমাপ্ত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপ

1

কক্সবাজার ৪( উখিয়া-টেকনাফ) বিএনপির প্রার্থীকে হত্যার হুমকি দ

2

দুর্গাপুরে ওয়াজেদ আলী হত্যা মামলার ৪ অভিযুক্ত গ্রেপ্তার

3

মুরাদনগর মরিচা নদীর সেচ প্রকল্পে জালিয়াতির প্রতিবাদে গ্রামবা

4

কোম্পানীগঞ্জে জামায়াত আমিরের ক্ষমতার দাপটে ফসলি জমি ধ্বংসের

5

যৌথবাহীনির মোবাইল কোট অভিযান সুনামগঞ্জ হাওর

6

গাজীপুরে কাল তারেক রহমানের আসছেন

7

ঠাকুরগাঁওয়ে ১৪টি ঘর পুড়ে ছাই

8

নিয়ামতপুরে ইসলামী জলসায় বিএনপি প্রার্থী জননেতা জনাব মোঃ মো

9

পাটকেলঘাটায় ছাত্রদলের সাংগঠনিক মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালা

10

বাগেরহাটে বিএনপির ৬ নেতাকে বহিষ্কার

11

দ্বি বার্ষিক সম্মেলন প্রমাণ করে নির্বাচনে জনগণের নির্বাচিত

12

একজন জনবান্ধব নিবার্হী কর্মকর্তার বদলি জনিত বিদায়

13

কাপাসিয়ার বারিষাবতে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্

14

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ

15

রাজগঞ্জে হাতপাখার এমপি প্রার্থী জয়নাল আবেদীন টিপুর গণসংযোগ

16

টাংগাইলের নাগরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচ

17

চৌদ্দগ্রামে সেনাবাহিনির অভিযানে যুবদল নেতা আব্দুর রহিম মিয়াজ

18

হোসেনপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে'এসো দেশ বদলাই

19

ঝিনাইদহের শৈলকূপায় প্রতিবন্ধী নাজমিনের পাশে দাঁড়ালেন তারেক র

20