জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হলেন মুহাদ্দিস ডক্টর এনামুল হক


মোঃ মশিউর রহমান 
দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হলেন মুহাদ্দিস ডক্টর এনামুল হক
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী বিজুল দারুল হুদা কামিল মাদরাসার সহকারী অধ্যাপক ও কামিল হাদীস বিভাগের প্রধান মুহাদ্দিস ডক্টর এনামুল হক দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।
শ্রেণিকক্ষে পাঠদানে বিশেষ দক্ষতা, শিক্ষার্থীবান্ধব উপস্থাপন এবং শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন–২০২৬ উপলক্ষে তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়। উল্লেখ্য, তিনি এর আগেও ২০০৪ ও ২০০৮ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন।
মুহাদ্দিস ডক্টর এনামুল হক একজন প্রখ্যাত গবেষক ও লেখক হিসেবেও সুপরিচিত। তাঁর শতাধিক গবেষণা প্রবন্ধ ও সমসাময়িক কলাম প্রকাশিত হয়েছে—
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের ত্রৈমাসিক গবেষণা পত্রিকা,
মাসিক জনপ্রিয় জার্নাল প্রেরণা,
গবেষণা জার্নাল ছাত্র সংবাদ,
গবেষণা ম্যাগাজিন দ্বি-মাসিক মাদরাসা,
জাতীয় দৈনিক সংগ্রাম পত্রিকার সীরাতুন্নবী ম্যাগাজিন
এবং সাপ্তাহিক সোনার বাংলা সীরাতুন্নবী ম্যাগাজিনে।
এছাড়া তাঁর রচিত একটি গবেষণা গ্রন্থ আগামী ২০২৬ সালের ২১শে বইমেলা উপলক্ষে প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এই মর্যাদাপূর্ণ অর্জনে শিক্ষক সমাজ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার সূধীজন মুহাদ্দিস ডক্টর এনামুল হককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়িয়ার উন্নয়ন ও মানুষের জীবন মান উন্নয়ন করতে আমি কাজ

1

কালিয়াকৈরে সোনালী সংঘের উদ্যোগে কম্বল বিতরণ

2

জলঢাকায় মটর শ্রমিক ইউনিয়নের মহান বিজয় দিবস পালন

3

নিতপুর সীমান্তে ১৬ বিজিবি’র জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ

4

পার্বতীপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক স

5

জামালপুর ধর্ষণ মামলার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

6

শিবগঞ্জ ইউএনও র বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ সহায়তা প্রদান

7

দিনাজপুর জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা

8

টবগী ইউনিয়নে মহিলা দলের নির্বাচন প্রচারণা

9

গাজীপুর কোনাবাড়িতে শ্রমিকদের বিক্ষোভ ও রাস্তা অবরোধ

10

পার্বতীপুরে ‘ঐক্যের বন্ধন’ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠ

11

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে মানববন্ধন: সন্তানের পিতৃপরিচয়ের স্ব

12

বেনাপোল দিয়ে ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক আমদানি, বন্দরে বিশেষ

13

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সার্ভেয়ার নির্বাচিত জয়পুরহাটের কবির

14

জনগণের ভালোবাসায় আমি নির্বাচিত হলে উন্নয়নই হবে আমার মূল লক্ষ

15

কাপাসিয়ায় ৪ শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীর বিএনপিকে সর্বাত্ম

16

দিনাজপুর জেলা প্রশাসকের কাছে আশা’র ৫২৫ পিস কম্বল হস্তান্তর

17

লক্ষ্মীপুর -২ আসনে ট্রাক প্রতিকে মনোনয়নপত্র দাখিল করলেন আবু

18

কুলাউড়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

19

রোলার চাপায় শিশুর করুণ মৃত্যু

20