জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ী সিমান্ত অঞ্চলে ২১টি এক হাজার টাকার জাল নোট সহ আটক এক যুবক

মোঃ শাহিনূর ইসলাম 
শনিবার (৮ ই নভেম্বর)  রাত সাড়ে নয়টার  দিকে উপজেলার কেন্দুয়াপাড়া  আমবাগান বাজার থেকে ২১ টি এক হাজার টাকার জাল নোট সহ মেহেদী হাসান (২৬) নামের এক যুবক কে গ্রেফতার  করেন নালিতাবাড়ী থানা পুলিশ । গ্রেফতারকৃত মেহেদী  হাসান উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার একটি দল কেন্দুয়াপাড়া আমবাগান বাজারে অভিযান চালায়। এসময় মেহেদীকে গ্রেফতার করা হলেও তার সঙ্গে থাকা অপর দুই সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে মেহেদীর শরীর তল্লাশি করে ১ হাজার টাকা মূল্যের ২১টি জাল নোট উদ্ধার করেন। 

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, উদ্ধার করা নোটগুলো অত্যন্ত নিখুঁতভাবে তৈরি, খালি চোখে আসল-নকল পার্থক্য করা কঠিন। জাল নোটগুলো সীমান্তবর্তী এলাকা দিয়ে পাচার করে স্থানীয় বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে । 
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ করে ধর্ষককে আটকের দাবিতে বিক্ষোভ ও ম

1

প্রকাশিত সংবাদ মিথ্যা এবং ভিত্তিহীন দাবি করে ভুক্তভোগী সংবা

2

যশোর-২ আসনের নির্বাচনী মাঠে উত্তাপ বৃদ্ধি

3

ঝালকাঠি সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা.শামীমের বিরুদ্ধ

4

বোরহানউদ্দিনে বসুন্ধরা শুভ সংঘ কর্তৃক মাদক বিরোধী র‍্যলী

5

কারওয়ান বাজারে ব্যবসায়ী-চাঁদাবাজ সংঘর্ষ: পরিস্থিতি নিয়ন্ত্রণ

6

ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনি

7

সরাইল প্রেসক্লাবের সাথে ইউএনও

8

ভিডিও বিকৃতি করে অপপ্রচার

9

চট্টগ্রাম শহরের যোগাযোগ ব্যবস্থাকে নতুন আঙ্গিকে সাজানো হবে.

10

ঠাকুরগাঁও ২ ও ৩নং আসনে এনসিপির প্রার্থী রবিউল ও সেলিম

11

২০ জেলায় কাজ করেছি ব্রাহ্মণবাড়িয়ার চেয়ে অন‍্য জেলা আরো ভয়ং

12

হাঁস চুরি হলে যথাযথ ব্যবস্থা নেব: রুমিন ফারহানা

13

পার্বতীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপল

14

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মানবিক হাত

15

কলম্বোতে ব্রুক ঝড়, সিরিজ জিতল ইংল্যান্ড

16

পাঁচতলা ভবনে ভয়াবহ ডাকাতির সময় মহিলা জঘম

17

কেশবপুরে ঘেরে মাছের খাদ্য হিসেবে পোল্ট্রি বিষ্ঠা ব্যবহার: ৫০

18

টাংগাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়ি

19

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

20