জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

জনগণের দ্বারে প্রশাসন: ইসলামপুরে ইউএনও’র মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন


মেহেদী হাসান হাবিব

মানুষের সুবিধা-অসুবিধা সরাসরি অনুধাবন করতে এবং প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব নাজমুল হোসাইন।

​গতকাল ১৬ জানুয়ারি (শুক্রবার) তিনি উপজেলার ১০ নং গাইবান্ধা ইউনিয়নের শাহ্ পাড়া (মন্ডল বাড়ি) রিয়াজুল জান্নাত শাহী জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভোট প্রদান সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দিকনির্দেশনা প্রদান করেন। তিনি নির্ভয়ে ও সুশৃঙ্খলভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া সচল রাখার আহ্বান জানান।

​মসজিদ থেকে বিদায় নিয়ে ইউএনও মহোদয় ওই এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে যান। তিনি পর্যায়ক্রমে গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়, ৬৩ নং নাপিতের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামিয়া কাছিমুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা এবং তাসনিমুল উলুম বাবুস সালাম মহিলা মাদ্রাসা পরিদর্শন করেন।

​পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত অবস্থা ও শিক্ষা কার্যক্রমের খোঁজ নেন। একইসঙ্গে তিনি স্থানীয় সাধারণ মানুষের মুখোমুখি হয়ে তাদের অভাব-অভিযোগ ও দৈনন্দিন দুরবস্থার কথা মনোযোগ সহকারে শোনেন। অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক সমাধানের আশ্বাসও প্রদান করেন তিনি।

​উপজেলা নির্বাহী অফিসারের এমন মানবিক ও জনবান্ধব আচরণের প্রশংসা ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। স্থানীয় এলাকাবাসী জানান, সচরাচর বড় কর্মকর্তাদের এভাবে সাধারণ মানুষের মাঝে পাওয়া যায় না। মাঠ পর্যায়ে এসে মানুষের দুঃখ-দুর্দশা শোনার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সত্য ঘটনা অনুযায়ী মামলা নেওয়ায় নড়াইলে ওসি প্রত্যাহার

1

নীলফামারীতে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ

2

৩ বিজিবির(লোগাং জোন) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়িতে বিপুল

3

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, জানাজায় সাধারণ

4

নওগাঁর নুনিয়াপট্টিতে ডিবির ঝটিকা অভিযান

5

পিতার ভুলে পুত্রের মৃত্যু

6

লোহাগাড়ায় উচ্চ আদালতের আদেশ বঙ্গের অভিযোগ উঠেছে

7

ঝালকাঠি-১ আসনে নির্বাচনী মাঠে ব্যস্ত ব্যারিস্টার মঈন ফিরোজী

8

আগৈলঝাড়ায় গোয়াল ঘর থেকে গরু চুরির চেষ্টা, ব্যর্থ হয়ে পাল

9

বাবুগঞ্জে জামিআ কাসেমিয়া ইসলামিয়া মাদরাসার উদ্যোগে ৮ম বার্ষি

10

ফুলবাড়ীতে দুর্গাপূজার মহাষষ্ঠীতে ১০টি পূজা মণ্ডপ পরিদর্শনে ব

11

সাপাহারে নবাগত ইউএনও’র সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সৌজন্য সাক

12

বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় মদসহ এক ব্যক্তি আটক

13

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ২ মাদক ব্যবস

14

বেলকুচিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও আ

15

ফটিকছড়িতে আলোচিত জোড়া খুন মামলার তিন পলাতক আসামি গ্রেপ্তার

16

সাংবাদিক সোহেলের পিতার মৃত্যুতে আনোয়ারা সাংবাদিক সমিতি’র শোক

17

নিজের অপকর্ম ঢাকতে সাজানো নাটকের মিথ্যা মামলার প্রধান আসামি

18

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের শিক্ষা ও সাংস্কৃতিক মনির

19

ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

20