জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মুরাদনগর মহিলা দলের সভাপতি আহত কাজী তাহমিনাকে হাসপাতালে দেখতে গেলেন কায়কোবাদ

মো. রাসেল মিয়া

কুমিল্লার মুরাদনগর উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তারকে দেখতে হাসপাতালে ছুটে যান কুমিল্লা-৩ মুরাদনগর আসনের ৫ বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

রবিবার সন্ধ্যায় নিজের অসুস্থ শরীর নিয়েও ঢাকা থেকে নেতা কর্মীদের নিয়ে দ্রুত কুমিল্লা আকন্দ জেনারেল হাসপাতালে ছুটে যান কায়কোবাদ। সেখানে তিনি কাজী তাহমিনা আক্তারের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং উক্ত হাসপাতালের চিকিৎসকদের সাথে তার চিকিৎসার ব্যাপারে কথা বলেন। কর্মীর প্রতি এমন নজির বিহীন ভালোবাসায় মুরাদনগর উপজেলার মানুষের প্রশংসায় ভাসছেন কায়কোবাদ।
বিএনপি নেতাকর্মী ও স্থানীয়রা বলেন, কায়কোবাদ দাদা মুরাদনগরের মাটি ও মানুষের নেতা। দাদা মুরাদনগরের মানুষের আস্থা ও ভালোবাসার এক নাম। তিনি শুধু কর্মী নয়, যে কোন মানুষের সমস্যার কথা শুনলেই তিনি ছুটে যান। সকল মানুষের পাশে গিয়ে দাঁড়ান। কর্মীদের প্রতি এমন ভালোবাসা মুরাদনগরে নজিরবিহীন। ষরযন্ত্র করে দাদার জনপ্রিয়তা কখনো দমিয়ে রাখা যায়নি, কখনো দমিয়ে রাখতে পারবেও না।

উল্লেখ্যঃ রবিবার সকালে উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ ও  কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নির্বাচনী গণ সংযোগে যান উপজেলা মহিলা দল। এ সময় পরিকল্পিতভাবে মোটরসাইকেল উঠিয়ে দিয়ে মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তারকে গুরুতর আহত করেন আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন। পরে গুরুতর আহত তাহমিন আক্তারকে নেতাকর্মীরা উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা আকন্দ জেনারেল হাসপাতালে ভর্তি করান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বাগালী ইউনিয়ন ভূমি অফিসের অহশীলদার তদন্ত না করে প্রতিব

1

মিরপুরে জামায়াত আমিরের নির্বাচনি জনসভায় মানুষের ঢল

2

সাতক্ষীরায় যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানবব

3

ভোলাহাটে কোটি কোটি টাকার রেশম প্রকল্পের অর্থ আত্মসাতের ব্যাপ

4

পাবনায় নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা

5

গোপালপুরে বিএনপির ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম

6

ভাঙ্গুড়ায় এক মাদক সেবী ও বিস্ফোরণ মামলায় আ.লীগ ও যুবলীগ

7

বেনাপোলে ধানের গোলাঘর থেকে পিস্তল উদ্ধার, আটক ১

8

ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবেনা: নোয়াখালীতে ইসি

9

ধামরাইয়ে প্রতিবন্ধী ভাইয়ের উপর আপনভাইয়ের হামলা

10

শীতকালে হাতের চামড়া উঠে কেন

11

‎নোয়াখালীতে হকার্স মার্কেট ব্যবসায়ী ওপর হামলা

12

গ্যাস সংকটে রান্নাঘর অচল

13

সুনামগঞ্জে নতুন জেলা পুলিশ সুপার দায়িত্ব গ্রহন করেন।

14

মাদারীপুরে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

15

বগুড়ার ধুনটে নাংলু গ্রামে নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি

16

কুড়িগ্রাম সীমান্তে ইয়াবাসহ দুই চোরাকারবারি যুবক আটক

17

গোবিন্দগঞ্জে গণপিটু*নিতে ৩ গরুচোর নি'*হত

18

ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান, মনোনয়নপত্র জমা

19

মঠবাড়িয়ার কৃতি সন্তান ২৬ তম প্রধান বিচারপতি

20