জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শীতে জবুথবু কালিগঞ্জ, দুই দিন ধরে সূর্যের দেখা নেই

মোঃ ইশারাত আলী  

সাতক্ষীরার কালিগঞ্জে টানা দুই দিন ধরে সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা বেড়েছে। কুয়াশা  শীতল বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে সকাল  সন্ধ্যায় শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে।

সাতক্ষীরা জেলা আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছেআজ সোমবার ভোর ৬টায় কালিগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক  ডিগ্রি সেলসিয়াসযা আগের দিনের তুলনায় কিছুটা কম। ফলে শীত আরও জেঁকে বসেছে।

গতকাল রোববার দুপুরের পর অল্প সময়ের জন্য হালকা রোদের দেখা মিললেও আজ সোমবার সারাদিন আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সন্ধ্যার পর চারপাশ ঘন কুয়াশায় ঢেকে যায়। এতে সড়কে চলাচলকারী যানবাহন  সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

শীতের তীব্রতা বাড়লেও এখনো নিম্ন আয়ের মানুষের জন্য সরকারি পর্যায়ে শীতবস্ত্র বিতরণ শুরু হয়নি। এতে দিনমজুরখেটে খাওয়া মানুষ  ছিন্নমূলদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। তাদের দাবী সরকারী পর্যায় এখনই যেন শীতবস্ত্র বিতরণ শুরু হয়।

সাতক্ষীরা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন,
বর্তমানে তাপমাত্রা এমনই থাকবে। সাময়িকভাবে আরও কিছুটা কমতে পারে।
তবে তিনি জানান, জানুয়ারি মাসজুড়ে বড় ধরনের তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা নেই।

আবহাওয়া এমন থাকলে আগামী কয়েক দিন কালিগঞ্জসহ আশপাশের এলাকায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুবর্ণচরে রশিদিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার ছবক প্রদান ও কৃতি

1

টেপ টেনিস ইতিহাসের সেরা টুর্নামেন্ট টেপ বল বিপিএল

2

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১১টি ভারতীয় গরু ও চোরাকারবার

3

পরকীয়া প্রেমিকের হাত ধরে গৃহবধূ উধাও

4

চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্র সহ এক যুবক আটক

5

দশমিনায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের র

6

বেলকুচিতে গাঁজাসহ যুবক গ্রেফতার

7

নোবিপ্রবিতে মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

8

নোয়াখালীতে হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর

9

ক্ষিরতলায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

10

বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব মতিউর রহমান এর জানাজা

11

লাউয়াছড়া জাতীয় উদ্যান

12

নিজামপুরে ৪০ হাজার লোকের কর্মযজ্ঞ শুরু

13

গোয়ালন্দে সারের অতিরিক্ত দাম নেওয়ায় ডিলারের বিরুদ্ধে মানববন্

14

সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় জামায়াতে

15

কালিগঞ্জে নিরাপদ পানি নিশ্চিতকরণে তরুণদের ঐক্য

16

১৩ দফা দাবি নিয়ে চট্টগ্রামে ঐতিহাসিক লালদীঘি ময়দানে বৃহত্তর

17

মার্কিন ধাওয়া খাওয়া সেই তেলের ট্যাংকার রক্ষায় সাবমেরিন পাঠাল

18

চাঁন্দা ডাকাতের ত্রাসের রাজস্ত্ব, র‍্যাবের অভিযানে পিস্তলসহ

19

কোম্পানীগঞ্জের নভাগী অবৈধ বালু পাথর বাহী ট্র্যাক্টরের তাণ্ডব

20