জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জ–৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থী পরিবর্তনের জোর দাবি

রবিউল ইসলাম 


মানিকগঞ্জ–৩ (সাটুরিয়া–মানিকগঞ্জ সদর) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী পরিবর্তনের জোরালো দাবি উঠেছে স্থানীয় জনগণের পক্ষ থেকে।

 খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি সাইদ নুরের পরিবর্তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইনকে জোটের প্রার্থী করার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের অভিযোগ, বর্তমান প্রার্থী এলাকাবাসীর সঙ্গে তেমনভাবে সম্পৃক্ত নন এবং মাঠ পর্যায়ে তার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ। তাদের মতে, দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক, শিক্ষামূলক ও দ্বীনি কর্মকাণ্ডে সক্রিয় থাকায় অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন এই আসনের জন্য অধিক উপযুক্ত ও গ্রহণযোগ্য প্রার্থী।
জনগণের ভাষ্য, মানিকগঞ্জ–৩ আসন একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকা। এখানে এমন একজন নেতৃত্ব প্রয়োজন যিনি এলাকার সমস্যা, মানুষের কষ্ট ও রাজনৈতিক বাস্তবতা গভীরভাবে বোঝেন। সে বিবেচনায় জামায়াত নেতা দেলওয়ার হোসাইনকে প্রার্থী করা হলে জোট আরও শক্ত অবস্থানে যেতে পারবে বলে তারা মনে করছেন।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করে, জনগণের মতামত উপেক্ষা করে প্রার্থী চূড়ান্ত করলে তা জোটের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই দ্রুত সময়ের মধ্যে মাঠের বাস্তবতা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য ১০ দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জ–৩ আসনের জনগণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

1

ভাঙ্গুড়ায় গণ অধিকার পরিষদের সভাপতি সহ কমিটির ৩১ নেতা পদত্য

2

সীমান্তে যুদ্ধের দামামা

3

বরগুনায় দুই বছর আগে বঙ্গোপসাগরে নিখোঁজ ১৭ জেলেদের সন্ধান ম

4

তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে মঞ্চ প্রস্তুত, নিরাপত্ত

5

রেমিট্যান্স প্রবাহের পরিমাণ বৃদ্ধির হার

6

নড়াইল-২ আসনে মনোনয়নের দাবিতে মনিরুল ইসলামে নাগরিক সমাবেশ অনু

7

সাবেক এমপির কবর জিয়ারত করলেন নড়াইল-২ আসনে বিএনপির প্রার্থী ড

8

উল্লাপাড়ায় বিএনপির ১১ নেতার পদ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিত

9

নোয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থী মোঃ শাহজাহান আনুষ্ঠানিক

10

বিএনপির প্রচারণায় নতুন গতি: যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বাছি

11

আদালতে হাজিরা দিতে এসে ট্রাকের চাপায় নিহত বিচারপ্রার্থী, চাল

12

জামায়াতের সংঙ্গে আমেরিকার গোপন আঁতাত দেশের জন্য মংঙ্গলজনক নয়

13

ছাতক পৌরসভার সাবেক মেয়র কালাম চৌধুরী আটক

14

এ মুহূর্তে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেওয়া সম্ভব

15

আদমদীঘিতে অটোরিকশার পেছনে বাসের ধাক্কা, নিহত ২

16

নওগাঁর নিয়ামতপুরে গভীর রাতে নাশকতা

17

বরিশালে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগে এ্যাডঃ আবুল কালাম শাহীন

18

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হলেন মুহাদ্দি

19

যশোর-১ শার্শা আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন প্রার্থী

20