মোহাম্মদ আলী মাস্টার।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশারফ হোসাইনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডা. মোঃ নিজাম উদ্দিন, সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মোরশেদুল আলম চৌধুরী, সেনাবাহিনীর কর্মকর্তা মোঃ শফিক, উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির, উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সদস্য মোঃ রিমন খান, রিপোর্টাস ইউনিটি সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন,
নোয়াগাও ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ, চুন্টা ইউপি চেয়ারম্যান হুমায়ূন, শাহজাদপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ পারভেজ আহমেদ, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান সায়েদ মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিউটি আক্তারসহ উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিদ্যুৎ, যানজটের ভোগান্তি , মাদকদ্রব্য বিক্রয় ও সেবন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।
মন্তব্য করুন