জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

আনোয়ারায় এনসিপির এক যুগ্ন সমন্বয়কারী দিলেন আরেক যুগ্ন-সমন্বয়কারীকে কারণ দর্শানোর নোটিশ

আনোয়ারা 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনোয়ারা উপজেলা সমন্বয় কমিটিতে নেতৃত্ব ও পদ-পদবি নিয়ে দেখা দিয়েছে  দ্বন্দ্ব।সম্প্রতি উপজেলা কমিটির গঠনের পর যুগ্ন সমন্বয়কারী মোহাম্মদ দেলোয়ার হোসেনের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ ও পদ স্থগিতের ঘোষণা দিয়েছেন আরেক যুগ্ন সমন্বয়কারী (দপ্তর) মো. নাঈম উদ্দীন।

রবিবার (২৬ অক্টোবর) ঘোষণাটি প্রকাশের পর দলটিতে শুরু হয়েছে উত্তেজনা । নোটিশে বলা হয়, গণমাধ্যমের বরাতে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে দলের সব সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে পদ স্থগিত করা হয়।দেলোয়ারকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা লিখিতভাবে ব্যাখ্যা দিতে ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কেন্দ্রীয় চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জুবায়ের আরিফ কে জমা দিতে হবে।

আনোয়ারা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদ বলেন, ‘আমি সহ সকলের মতামতের ভিত্তিতে নোটিশটি দেয়া হয়েছে। আমরা কেন্দ্রীয় শৃঙ্খলার প্রতি অনুগত এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও নির্দেশনা অনুযায়ী নোটিশটি দেয়া হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির কে নির্দেশনা দিয়েছে বলে যাবে না।

আনোয়ারা উপজেলা এনসিপির যুগ্ন সমন্বয়কারী মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেছেন, তার নামে প্রচারিত নোটিশটি সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও ভুয়া। তিনি বলেন, ‘আমি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ন মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জুবায়ের আরিফ ভাইয়ের সঙ্গে বৈঠক করেছি। তিনি স্পষ্ট জানিয়েছেন, আমার নাম ব্যবহার করে ছড়ানো কারণ দর্শানো নোটিশটি সম্পূর্ণ মিথ্যা। আমার বিরুদ্ধে আর্থিক অনিয়মের কোনো প্রমাণ কেউ দিতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘দক্ষিণ জেলা কমিটি না থাকায় উপজেলা পর্যায়ে এ ধরনের নোটিশ দেওয়ার এখতিয়ার নেই। কেন্দ্রীয় অনুমোদন ছাড়া এ ধরনের সিদ্ধান্ত অবৈধ। সবাইকে অনুরোধ করছি, ভুয়া কাগজে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কাজে মনোযোগী হোন।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ন মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জুবায়ের হাসান আরিফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেহরানের আকাশে রুশ ছায়া- কেন শেষ মুহূর্তে থমকে গেল ট্রাম্পের

1

ধামরাইয়ে ৭ টি ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

2

ফুলবাড়ি ২৯ বিজিবি কর্তৃক মালিক বিহীন মাদকদ্রব্য উদ্ধার

3

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের আরও ৩ নেতার পদত্যাগ

4

ঝালকাঠিতে ট্রলির ধাক্কায় নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু

5

অবহেলিত প্রতাপনগরে হাসপাতাল,ব্রিজ-বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্

6

অবৈধ ভাবে ফুটপাত দখল

7

চৌদ্দগ্রামে মিতল্লা সড়কে বিদ্যুতের পিলার না সরিয়েই চলছে সড়ক

8

ঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে জাতীয় সাংবাদিক সমাবে

9

বারহাট্টা রেলওয়ে স্টেশনে প্রয়োজনীয় প্লাটফর না থাকায় যাত

10

এক প্রার্থী নিয়ে নির্বাচনী দৌড়ে জামায়াত এগিয়ে, বিএনপিতে মনোন

11

দোয়ারাবাজার আহাদ হত্যা এক মাস পেরিয়ে গেলে ও গ্রেফতার নেই, উদ

12

‎বেগম জিয়া রাজনীতিতে কখনো প্রতিহিংসার চর্চা করেননি -- ড. জিয়

13

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়িবহর ঘিরে বিক্ষোভ, ওসমান

14

দোহারে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস পালিত

15

ঈশ্বরগঞ্জে উচ্ছেদ অভিযান, ব্যবসায়ীদের সহযোগিতা স্বতঃফুর্ত

16

হালুয়াঘাটে গারোদের বৃহত্তম ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে

17

মধ্যরাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করার ভিডিও ভাই

18

দারিপাল্লা প্রতীকে নির্বাচনি লড়াইয়ে থাকছেন আনোয়ারুল ইসলাম রা

19

ফুলবাড়ীতে আবাসিক ‎‌‌হো‌টে‌লে চলছে অনৈতিক কর্মকাণ্ড ক‌পোত

20