জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান


 
 কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারে স্বাস্থ্যসেবার অনিয়ম ও অপচিকিৎসা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী আক্তারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে ইসলামিয়া জেনারেল হাসপাতালকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারার লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-আমিনের বিরুদ্ধে এ জরিমানা আরোপ করা হয়। হাসপাতালটিতে সেবার মান ও দায়িত্বশীলতার ঘাটতির প্রমাণ মেলে বলে জানান অভিযানে থাকা কর্মকর্তারা।

এছাড়া, অপচিকিৎসার অভিযোগে শরিফুল ইসলাম পরিচালিত ‘মা ডেন্টাল কেয়ার’ প্রতিষ্ঠানটির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটির নথিপত্র, চিকিৎসাসেবা ও অনুমোদনের বৈধতা যাচাই করে অনিয়ম প্রমাণিত হওয়ায় এই ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়মা রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের স্যানিটারি ইন্সপেক্টর মো. ইব্রাহিম খলিল। এছাড়া নিরাপত্তা ও সহায়তা প্রদান করে মেঘনা থানা পুলিশের একটি টিম।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার সাংবাদিকদের বলেন,
“জনস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি চলছে। কোনো প্রতিষ্ঠান অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না। স্থানীয়দের সুরক্ষা ও সেবার মান ধরে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানের কারণে স্থানীয়দের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী। তারা মনে করেন, স্বাস্থ্যসেবা খাতে হয়রানি ও অপচিকিৎসা কমাতে প্রশাসনের এমন তৎপরতা সময়োপযোগী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আবদুল কাদিরের জানাজা ও দাফন সম্পন্ন

1

সিরাজগঞ্জের বেলকুচিতে জিয়া সাইবার ফোর্স বেলকুচি উপজেলা ও পৌর

2

নওগাঁ জেলার হাপানিয়া সীমান্তে মাদকসহ আটক-১

3

সীমান্তে গুলিবর্ষণ: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন

4

গলাচিপা উপজেলায় শিশু জন্ম–মৃত্যু নিবন্ধনে প্রধান হলেন: মো. ই

5

সিলেটে ওসমান হাদির খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

6

কাটাখালী থেকে নতুন বাজারের রাস্তা এখন মানুষ চলাচলের অনুপযোগী

7

আদালতের রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণ

8

ভোলা বোরহানউদ্দিনে টবগী ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের মতবিনিময়

9

চট্রগ্রাম সীতাকুণ্ড ফৌজদারহাট এলাকাই ফুটওভারব্রিজ চাই

10

বড় পুকুরিয়া কয়লা খনিতে দেয়াল ধসে বিপুল কয়লা অরক্ষিত

11

টাংগাইলের নাগরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচ

12

চাঁপাইনবাবগঞ্জে পুশইনের শিকার ভারতীয় অন্তঃসত্ত্বা নারীকে বি

13

টুঙ্গিপাড়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

14

চট্টগ্রাম-১৩আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত ছৈয়দ মোহাম্মদ শাহাজাহা

15

চরভদ্রাসনে এক ভূঞা ম্যাজিষ্ট্রেট গ্রেফতার

16

ছাতক গোবিন্দগঞ্জে ব্যবসায়ী সমিতি কালভার্ট খনন করেন শহরের ময়ল

17

বেলকুচিতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

18

খুলনার ৬ নং ঘাট এলাকায় যৌথ বাহিনীর অভিযান

19

মাগুরায় বড় সড়ক দূর্ঘটনার হাত থেকে বেচে গেলো ছাএ-ছাএীরা

20