জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

আমাদের কাজ চুরি করা নয়


 এম জিশান পারভেজ

বিনোদন দুনিয়ার বড় বড় তারকারা এই মুহূর্তে এক নতুন আন্দোলনে দাঁড়িয়েছেন। স্কারলেট জোহানসন, কেট ব্ল্যাঞ্চেটসহ প্রায় ৭০০ শিল্পী, লেখক ও সংগীতশিল্পী সম্প্রতি একটি এআই–বিরোধী প্রচারণায় যুক্ত হয়েছেন। এই প্রচারণার মূল বার্তা ‘আমাদের কাজ চুরি করা নয়। সরল কথায় এগুলো চুরি, এটি প্রগতির অংশও নয়।’

এই আন্দোলন শুধু ব্যক্তিগত স্বার্থের জন্য নয়; বরং মার্কিন সৃজনশীল ইকোসিস্টেমের রক্ষা এবং সারা বিশ্বের বিনোদন জগতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এই প্রচরণার বিবৃতিতে 
বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের সৃজনশীল সম্প্রদায় বিশ্বের অনন্য।

এটি কোটি কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করে এবং সাংস্কৃতিক প্রভাব বিস্তার করে। কিন্তু কিছু বড় প্রযুক্তি কোম্পানি আমাদের কাজ অনুমতি ছাড়া ব্যবহার করছে এবং কপিরাইট আইনের প্রতি কোনো শ্রদ্ধা দেখাচ্ছে না।’
স্কারলেট জোহানসন অনেক দিন ধরেই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার বিপদ নিয়ে সরব। ২০২৩ সালের নভেম্বর মাসে তিনি একটি এআই অ্যাপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছিলেন, যা তার নাম ও চেহারা ব্যবহার করে অনলাইনে বিজ্ঞাপন তৈরি করেছিল। ২০২৪ সালেও কয়েকটি এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরব হন।

এআই নিয়ে স্কারলেট জোহানসনের সঙ্গে দর্শনের সঙ্গে একমত কেট ব্ল্যাঞ্চেটও। ২০২৪ সালে টরন্টো আন্তর্জাতিক উৎসবে বলেন, নতুন প্রযুক্তি নিয়ে আলোচনা করা গুরুত্বপূর্ণ। কিন্তু উদ্ভাবন যদি কল্পনাশক্তির সঙ্গে না আসে, তা খুবই বিপজ্জনক হতে পারে।

ব্ল্যাঞ্চেট কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে স্বীকার করেন; কিন্তু প্রযুক্তির বিকাশে সৃজনশীলতার অধিকার ও নৈতিক দিক অক্ষুণ্ণ রাখা জরুরিও বলেও মনে করেন।

নতুন এআই–বিরোধী প্রচারণায় বলা হচ্ছে, এই প্রযুক্তির দ্রুত বিকাশ ঘটছে, কিন্তু এটি কোনোভাবেই শিল্পীদের কপিরাইট বা অধিকার লঙ্ঘন করে তৈরি হওয়া উচিত নয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির করায় জরিমানা

1

নান্দাইলে জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবিতে এলাকাবাসীর মানবব

2

বাবুগঞ্জে জামিআ কাসেমিয়া ইসলামিয়া মাদরাসার উদ্যোগে ৮ম বার্ষি

3

হান্নান মাসউদকে হত্যার হুমকি

4

অবৈধ ইটভাটা বন্ধের পক্ষে এলাকাবাসী

5

দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে হান্নান অর

6

সবাইকে কাঁদিয়ে, না ফেরার দেশে নাসিম আকন

7

বসুন্দিয়ার জয়ান্তা ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল

8

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিশেষ পরিকল্পনা বিএনপির

9

তরুণদের উৎসাহে পার্বতীপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের সূচনা

10

মৌসুমের তীব্র শীতে স্থবির সিরাজগঞ্জ, সর্বনিম্ন তাপমাত্রা ১১.

11

দিনাজপুর–৫ আসনে প্রতীক বরাদ্দ প্রার্থী ও সমর্থকদের মাঝে উৎসব

12

মধুপুরের মামলায় ঘাটাইল থেকে চার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেত

13

বরিশালের চরকাউয়া নয়ানীতে নারী নিখোঁজ, থানায় জিডি

14

দিনাজপুর ৫ আসনে তালা মার্কায় ভোট চেয়ে স্বতন্ত্র প্রার্থী এ

15

তিনি কেবল আপোষহীন নেত্রী নন তিনি অপরাজেয় রানি

16

ভেড়া পালন করে স্বাবলম্বী বেকার যুবক, মা, বাবা পেয়েছেন পুরস

17

যৌথ অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৫ রাউন্ড গুলি ও ০১টি ছুরি স

18

ভোলায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি, বার্ষিক পরীক্ষা স

19

যাত্রী পারাপার সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক আ

20