ইফতিয়ার আহম্মেদ পুলক
প্রকাশঃ 21-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি স্বপন সেক্রেটারি মেহেদী নির্বাচিত

নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির (রেজি:৪০৪) ২০২৫ সালের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ২নংরেলস্টেশন এলাকায় অবস্থিত সংগঠনটির কার্যালয়ে ভোটগ্রহণ চলে।
সকাল থেকে প্রার্থী ও তাদের সমর্থকরা তাদের মার্কা হাতে নিয়ে আনন্দঘন পরিবেশে ভোটারদের কাছে ভোটপ্রার্থনা করেন। নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জেলা সমবায় অফিসের পরিদর্শক জাকির হোসেন, সদস্য পদে ছিলেন সমবায় পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম, তাত সুপারভাইজার ইমন সরদার, জাকির হোসেন, রবি হোসেন, তাজুল ইসলাম।
নির্বাচনে ৬ টি পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৮৩ জন। বিকেলে ভোটগণনা শেষে নির্বাচন পরিচালনা বোর্ড ফলাফল ঘোষণা করে। সভাপতি পদে চেয়ার প্রতীকে স্বপন মিয়া (জামান) ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে ছানাউল করিম (শিপলু) পেয়েছেন ৩৬ ভোট। সহসভাপতি পদে মো. রাহাদ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি পদে মোরগ প্রতীকে
 মোঃ মেহেদী হাসান ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি ইলিশ মাছ প্রতীকে মোঃ সোহেল মিয়া ৩৫ ভোট পেয়েছেন। যুগ্ম সম্পাদক পদে হরিণ প্রতীকে মো. নাছির উদ্দিন ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী উড়োজাহাজ প্রতীকে মো. জুলহাস মিয়া পেয়েছেন ১৫ ভোট। কোষাধ্যক্ষ পদে মই প্রতীকে মোঃ ইমরান ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকে মোঃ মফিজ উদ্দিন ৩৩ ভোট পেয়েছেন। কার্যকরী সদস্য পদে আমাদের প্রতীকে মোঃ সুজন মিয়া ৪৬ ভোট, নলকুপ প্রতীকে মোঃ সালাউদ্দিন ৪৫ ভোট, কুড়াল প্রতীকে শাহাদাৎ হোসেন ৪৪ ভোট, ডাব প্রতীকে মো. রিয়াজুল ইসলাম ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বাল্ব প্রতীকে স্বপন মিয়া ৩৭ ভোট, তালাচাবি প্রতীকে মোঃ জাহিদ হোসেন ২২ ভোট, কাপ পিরিচ প্রতীকে মোঃ আজহার উদ্দিন ২১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নান্দাইলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষে কাজ করার আহ্বান

1

বাঁধ নির্মাণে অনিয়ম মনপুরায় মানববন্ধন

2

গাইবান্ধায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানে ধর্ষণের শিকার মাদ

3

খেজুরের রস পান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত

4

ফুলবাড়িতে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী উদ্বোধন

5

ঢাকার ৪ আসনে দলীয় প্রধানদের মর্যাদার লড়াই

6

থানা লুটের অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি, ব্রাহ্মণবাড়িয়ায়

7

ত্যাগীও স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব আশিক আহমেদ কমল

8

পার্বতীপুরে চ্যানেল এস এর প্রথম বর্ষপূর্তি উদযাপন

9

ঈশ্বরদীতে মোটরসাইকেল–ভুটভুটি সংঘর্ষে ইপিজেড শ্রমিক নিহত, আহত

10

কলমাকান্দায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

11

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক চোরাচালানকৃত মালামাল উদ্ধার

12

ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পরিষদ মাসিক সভা অনুষ্ঠিত

13

বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

14

নড়াইলের দু’টি আসনে প্রতীক বরাদ্দ

15

পোরশায় গাংগুরিয়া ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

16

পাঁচবিবিতে ইয়ানুর হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের যৌথ অভি

17

বিদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে ইয়ারপোর্টে গ্রেফতার

18

ভাঙ্গুড়ায় পৌষের হাড়কাঁপানো শীতেও ফসলের মাঠে ব্যস্ত ভাঙ্গু

19

চার বছর ধরে চরজব্বর কলেজ চলছে ভারপ্রাপ্তে

20