জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত, আহত ১

মোঃইকবাল হোসাইন  

ঝালকাঠিতে ট্রাকচাপায় পথচারী ব্যবসায়ী নিহত হয়েছেন। সাথে থাকা কবির হোসেন (৫৮) নামের এক ব্যক্তিও গুরুতর আহত হয়েছন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে পথচারী ব্যবসায়ী আলম হোসেন (৫০)কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুধবার দুপুর দেড়টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ছত্রকান্দা নামক স্থানের ইউপি ভবনের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে আলম ও কবির রাস্তার পাশে দাড়ানো ছিলো। একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুজনকেই চাপা দেয়। ঘটনাস্থলেই পিষ্ট হয়ে আলম নামের ব্যবসায়ী নিহত হন। নিহত এবং গুরুতর আহত কবির হোসেনকে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ব্যবসায়ী আলমকে মৃত ঘোষণা করেন এবং কবিরের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনায় আহত নিহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে একজনকে ডাক্তার মৃত ঘোষণা এবং আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করেন। এঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি, তবে জোর চেষ্টা চালাচ্ছে। প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থী সালাম আল মাদানীর মতব

1

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তা ন

2

মনোহরদীতে ধানের শীষের পক্ষে গণ-সংযোগ অনুষ্ঠিত

3

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

4

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে তিন

5

মাদারীপুরে আ'লীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়ে সব পদ

6

তাড়াশ পৌর প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসি হাবিবুর রহমানকে শ

7

ভালুকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

8

বরগুনার তালতলীতে জনপ্রিয় বিএনপি নেতা বহিস্কারাদেশ প্রত্যাহার

9

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গিলাতলা ০৬ নং ওয়ার্ড বিএনপির উদ্য

10

নওগাঁয় শীতের আগমনী বার্তা

11

পটুয়াখালীতে যাত্রীবাহী বাস থেকে ৩৫ মন জাটকা ইলিশ জব্দ ও ৬ চা

12

আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আহম্মদ সোহেল মঞ্জুর সুমন

13

খালেদা জিয়া দেশের সার্বভৌমত্বে বিন্দু মাত্র চুল পরিমাণ ছাড় দ

14

না.গঞ্জে ড্রামের ভেতরে যুবকের মরদেহ উদ্ধার

15

ঝিকরগাছায় বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে

16

নড়াইলে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

17

নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে -মাহমুদুর রহমান মান্না

18

সিলেট ওসমানী বিমানবন্দরে নুর ইসলামকে সংবর্ধনা

19

শৈলকুপায় অতর্কিত হামলার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবী

20