জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

জাহিদুল ইসলাম 
 
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রয়াত শিক্ষক প্রফেসর মুসলিমা খাতুনের স্মরণে ১০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে আর্থিক বৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। এসময় প্রয়াত প্রফেসর মুসলিমা খাতুনের পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন। বক্তারা বলেন, প্রফেসর মুসলিমা খাতুন ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। শিক্ষার্থীদের প্রতি তার আন্তরিকতা ও মানবিক দৃষ্টিভঙ্গি আজও কলেজের সকলের কাছে স্মরণীয়। তার স্মৃতির উদ্দেশ্যে এই বৃত্তি ব্যবস্থা ভবিষ্যতেও চালু থাকবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠান শেষে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা এমন উদ্যোগের জন্য প্রয়াত শিক্ষকের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠির নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. মমিন উদ্দিন

1

ভয় দেখিয়ে দমন করা যাবে না জামায়াতকে—সাতক্ষীরায় ডা. শফিকুর রহ

2

নওগাঁয় স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির সাবেক এমপি ডাঃ ছা

3

নতুন বছরে রাবিপ্রবি নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা

4

সোনাগাজীতে যুবদল কর্মীকে অস্ত্রের নাটক সাজিয়ে ফাঁসানোর অভিযো

5

সিলেট ব্যাটালিয়নের অভিযানে ১ কোটি ১৭ লাখ টাকার চোরাচালানী মা

6

লোনা পানিতে মরছে দেশ, কৃষক বাঁচাও বাংলাদেশ

7

৪ই নভেম্বর থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রা

8

বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদল করে ভারতে বিশ্বকাপ খেলতে নারাজ আয়

9

মুরাদনগর জাহাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠ

10

একটু সূর্যের উষ্ণতাই ওদের শীতের চাঁদর চরভদ্রাসনে শীতবস্ত্র

11

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতে মাটি ব্যবসায়ীদের জরিমানা

12

ভয়াবহ নিত্যদিনের বাস্তবতা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শহরে য

13

হোসেনপুর জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

14

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত-২

15

গাইবান্ধা গোবিন্দগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী'র মৃত্যু

16

মেয়েকে ভর্তি পরীক্ষা দিতে এনে বাবার মৃত্যু

17

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত

18

চিলমারী কৃষি অফিসে কর্ম বিরতি

19

গজারিয়ায় রাতের আঁধারে টেকনিশিয়ানকে কুপিয়ে হত্যা

20