জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

 মোঃ সানুয়ার জাহান 
 সুনামগঞ্জের ধর্মপাশায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে ধর্মপাশা উপজেলা সদরের হ্যালিপ্যাড মাঠে এক বিশাল গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ধর্মপাশা উপজেলা বিএনপি  ও এর সকল অংগ সংগঠনের উদ্যেগে আয়োজিত  এই দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো মাঠ জুড়ে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
উক্ত দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটির আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী এবং পরিচালনায় ছিলেন উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহব্বায়ক আব্দুল হক।
পবিত্র কোরআন তেলায়াতের মধ্য দিয়ে দোয়া মাহফিল শুরু হয়।
দোয়ার পূর্ব মুহুর্তে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বেগম জিয়ার সংগ্রামী জীবন  ও রাজনৈতিক গুরুত্ব তুলে ধরে বলেন, আজকের এই দোয়া মাহফিল প্রমাণ করে যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন তিনি সারাদেশের দলমত নির্বিশেষে সকল গণতন্ত্রকামী মানুষের নেত্রী এটা আজ সারাদেশে প্রমাণিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ - ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আনিসুল  হক বলেন, যিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য মিথ্যা মামলায় জেল খেটেছেন,দেশের মানুষের ভোটাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন ভাবে লড়াই করেছেন তিনি আজ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। এই মায়ের ( বেগম খালেদা জিয়া) সংকটময় মুহুর্তে আমরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য কামনায় সুনামগঞ্জ -১ আসনের সকল ধর্মের মানুষের নিকট দোয়া  কামনা করছি। সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

প্রধান বক্তা হিসেবে  সুনামগঞ্জ জেলা বিএনপির আহব্বায়ক কমিটির অন্যতম সদস্য ও ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আবদুল মোতালিব খান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সমগ্র জাতির আশা ও আকাঙ্ক্ষার প্রতীক বলে ব্যক্ত করেন।
অনুষ্ঠান স্থলে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলার আহব্বায়ক কমিটির যুগ্ম আহব্বায়ক এস এম রহমত,জুলফিকার আলী ভুট্টু, বিআরডিবির চেয়ারম্যান আফসার আলম চন্দন পীর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ,  ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, বিএনপির সকল অংগ সংঘটনের নেতৃবৃন্দ, আলেম ওলামা, মাদ্রাসা ছাত্র সহ সকল পেশাজীবি শ্রেণীর সাধারণ মানুষ।
মোনাজাত ও আরোগ্য কামনায় দোয়া পরিচালনা করেন ধর্মপাশা সরকারী ডিগ্রি কলেজের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ রফিকুল ইসলাম।


 

 

 



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীর মুক্তিযোদ্ধ এডভোকেট ফজলুর রহমান হাসপাতালে ভর্তি

1

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

2

গোয়ালন্দে সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন

3

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ কাজির দেউড়ি জামান হোটেলে জরিমান

4

নবাবগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় সভা করলেন ধানের শীষের প্রার্থী

5

বিএনপি উদ্যোগের মতো বিনিময় সভা র আয়োজন

6

বাদ্য যন্ত্র বাজালেন,রবিউল ইসলাম নয়ন

7

ঝিনাইদহে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ প্রক্রিয়া বাতিলের দা

8

মাদারগঞ্জে নাশকতা মামলায় ইউনিয়ন তাঁতীলীগ নেতা এনামুল গ্রেফতা

9

চাঁপাইনবাবগঞ্জে দুই দিন ব্যাপী রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ ও প্

10

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচারণা চালাছে তাড়াইল থানা

11

সংবাদ সম্মেলনে হান্নান মাসউদ মিথ্যাচার করেছেন অভিযোগ বিএনপির

12

নিয়ামতপুরে জোরপূর্বক ধান কর্তনের অভিযোগে সংবাদ সম্মেলন

13

কুয়েটে ‘বই উৎসব-২০২৫’ এর শুভ উদ্বোধন

14

কয়রায় বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

15

বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার দি

16

বেগমগঞ্জ দোকান কর্মচারী ও লোডআনলোড শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্

17

নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১

18

শার্শায় সন্ত্রাসী ডাবলুর তাণ্ডব, চাঁদা না পেয়ে তুলে ফেললো সড়

19

বগুড়ায় মুরগি চুরির বিরোধে ভুট্টোর পর মারা গেল প্রতিপক্ষের স্

20