জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করা হবে

 সুমন আহমদ খান 
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপি উন্নয়নের রাজনীতি করে। বিএনপির আমলে দলমত নির্বিশেষে দেশের মানুষের জন্য উন্নয়ন হয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করা হবে।

তিনি বলেন, “আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান ৩১ দফায় আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার পরিকল্পনা উপস্থাপন করেছেন। তাই নেতাকর্মীদের ৩১ দফা নিয়ে মানুষের বাড়ি বাড়ি যেতে হবে।”

লুনা আরও বলেন, “এম ইলিয়াস আলী এমপি থাকাকালীন বিশ্বনাথ, ওসমানীনগর ও বালাগঞ্জে ব্যাপক উন্নয়ন করেছিলেন। কিন্তু গত ১৭ বছরে সেইসব রাস্তা সংস্কার হয়নি। ইতোমধ্যে কিছু রাস্তার অনুমোদন হয়েছে, বাকিগুলোও দ্রুত হবে।”

তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান।

শনিবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের বাগিছাবাজারে ১, ২, ৩ ও ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেবুল মিয়া এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিলু মিয়া। অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জের সুরমা নদী(রামনগর ডোয়ার)দখল

1

জীবন নগর শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১

2

মানিক পুর ইউনিয়নে খেলাফত মজলিসের কমিটি গঠন সম্পন্ন

3

জৈন্তাপুরে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে উপকারভোগীদের সঙ

4

দিনাজপুরে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা নির্বাচনী জনসভা

5

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিদ্রোহী প্রার্

6

যে রাতে আপনিও হয়ে উঠবেন নায়ক-নায়িকার জীবনের অংশ

7

চাঁপাইনবাবগঞ্জে ইউপি চেয়ারম্যান শহিদুল ছাদ থেকে পড়ে নিহত হ

8

দিনাজপুর-৪ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে দুই মনোনয়ন প্রত্য

9

একাদশের শিক্ষার্থীরা পাবে ৫০০০ টাকা ভর্তি সহায়তা, আবেদনের স

10

সাঁথিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন

11

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের আকস্মিক কোতোয়ালি থানা পরিদর্শ

12

কিশোরগঞ্জে ছয়টি আসন চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষনা

13

ভাঙা সেতু পেরিয়ে পানির সংগ্রাম

14

বেগম জিয়া সবার মাঝে আজীবন উজ্জল নক্ষত্র হয়েই থাকবেন: মিনু

15

জামায়াত জোটে অস্বস্তি, লোহাগাড়ায় এলডিপি নেতাকর্মীদের দলত্যাগ

16

মধুখালীতে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে নাকাল জনজীবন

17

সাভারে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

18

মঠবাড়িয়া'য় সুন্দরবন সুরক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

19

জামায়াত ইসলামী উখিয়া উপজেলা কার্যালয় উদ্বোধন ও কেন্দ্র প্রতি

20