জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শৈলকুপায় বেশি দামে সার বিক্রির অপরাধে ডিলারদের জরিমানা

সুমন কুমার বিশ্বাস 
বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ 

ঝিনাইদহের শৈলকুপায় রেজিস্টার আপডেট না থাকা, ক্যাশ মেমোর মাধ্যমে সার বিক্রি না করা ও বেশি দামে সার বিক্রি করাসহ নানা অভিযোগে ৪টি সার ডিলার কে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ। 
জানা যায়, উপজেলার হাকিমপুর ইউনিয়নের বিসিআইসির সার ডিলার নোমান মোল্লার মেসার্স মোল্লা এন্টার প্রাইজকে রেজিস্ট্রার আপডেট, ক্যাশ মেমো না থাকা ও বেশি দামে সার বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। 
এছাড়া সাধুহাটি বাজারে অবস্থিত মেসার্স হামজা ট্রেডার্সকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রি, সারের স্টক রেজিস্টার না থাকা এবং ক্যাশ মেমোর মাধ্যমে সার বিক্রি না করার অভিযোগে মেসার্স হামজা ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক ১৫০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও সাধুহাটি বাজারে লাইসেন্স ও  ক্যাশ মেমো ছাড়া বীজ বিক্রি করায় ফাতেহা ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং থানা রোডে বেশি দামে পেঁয়াজের বীজ বিক্রি, বীজের প্যাকেটে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা ও বীজ ক্রয়ের যথাযথ মেমো প্রদান করতে ব্যর্থ হওয়ায় মা বীজ ভাণ্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহের সহকারী পরিচালক নিশাত মেহের, শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামানসহ অন্যান্যরা  উপস্থিত ছিলেন। 
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, নানা অভিযোগে ৪টি সার ডিলারকে জরিমানা করা হয়েছে।  ভোক্তার অধিকার নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিন্দু ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে, যাকে খুশি তাকে ভোট

1

বামনায় ছাত্রদলের আনন্দ মিছিল-পথসভা অনুষ্ঠিত

2

সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি মোঃ আব্দুল্লাহেল বাকী বিসিএস

3

নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ভূগর্ভস্থ পানি সংকটের ভয়াব

4

আজ বুধবার কালিতলা বিগ বাজার এলাকায় নামবিহীন

5

বেঁচে থাকা পর্যন্ত মানুষের পাশে থাকবো: শওকত হাশেম শকু

6

চকরিয়ার বদরখালী থেকে অস্ত্রধারী গ্রেফতার, দেশীয় তৈরি রাইফেল

7

মাদারীপুরে তুহিন হত্যা মামলার আসামি গ্রেফতার না হওয়ায় নিহত প

8

কেন্দ্রীয় সাক্ষাতে খুলনা ছয় আসনের বিএনপি'র চার নেতা

9

শ্রীপুরে পৌরসভার ময়লার গাড়ির চাপায় নিরাপত্তা কর্মীর মৃত্যু

10

চোরাচালানের নিউজ করায় সাংবাদিকের উপর হামলা

11

মুন্সিগঞ্জ–৩ আসনে রিকশা মার্কার শক্তিশালী প্রচারণা

12

জমি নিয়ে বিরোধে নাগেশ্বরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ৩

13

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁ যুবদলের স্বপনসহ চার নেত

14

বাবুগঞ্জ উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক নুর হোসেন জোমাদ্দারে

15

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে ছাত্র শিব

16

টাঙ্গাইলের সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

17

আইন নিজের হাতে তুলে না নিতে ত্রিশালবাসীকে ওসি ফিরোজ হোসেন এর

18

দিনাজপুর পুলিশ সুপারের নামে প্রতারণা ডিবির অভিযানে প্রতারক চ

19

সালথা উপজেলার গোট্রি ইউনিয়নে শামা ওবায়েদ ইসলাম রিংকু নির্বাচ

20