জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করেন ইউএনও সোহানিয়া

মোরছালীন

নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে কেশবা ইউনাইটেড মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উপজেলার স্কুল ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়া।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. মোসা.মাহমুদা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়া।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,আজকের শিশু আগামী দিনের ভবিষৎ। তোমরাই হবে এক সময় এই দেশের উন্নতির কারিগর। ভালো করে লেখা পড়া করে জজ,ম্যাজিষ্ট্রেট,ইঞ্জিনিয়ার,শিক্ষক ও একজন বড়পদের অফিসার হও এই কামনায় করি।
তিনি আরো বলেন,তাদেরকে পুষ্টিকর খাবার সরবরাহ করার মধ্য দিয়ে তাদের শারীরিক স্বাস্থ্যের বিকাশ ঘটবে। ফলে শিক্ষার্থীরা স্কুলমুখী হবে, পড়াশোনায় মনোযোগী হবে। আমরা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করতে চাই। শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহী হলে তারা দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠবে, সমাজের কল্যাণে অবদান রাখতে পারবে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের মধ্যদিয়ে গুণগতমানের শিক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
এসময় উপস্থিত ছিলেন,সহকারী জেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান,উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফিরোজুল আলম,প্রধান শিক্ষক জেসমিন আক্তারসহ আরোও অনেকে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, কিশোরগঞ্জ, নীলফামারী ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আয়োজনে ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির সহযোগীতায় উক্ত অনুষ্ঠান আয়োজন করা হয়।
উল্লেখ্য, কিশোরগঞ্জ উপজেলার ১৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২১ হাজার ৩শত ৩৪ জন শিক্ষার্থীকে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আনা হয়েছে। এর মধ্যে কেশবা ইউনাইটেড মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬৩ জন শিক্ষার্থীকে খাবার দিয়ে এ শুভ উদ্ধোধনের কাজ শেষ করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদীর স্মরণে নাসিরনগরে এনসিপির উদ্যোগে আলোচনা সভা দোয়

1

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা ও মসজিদের খুতবায় বয়ান রাখার আহ্

2

বিষ্ণুপুর গ্রামে জমি বিরোধে উত্তেজনা

3

ভোলায় বিএনপি মিথ্যাচারের করছে এমন দাবীতে জামায়তী ইসলামের সংব

4

বারহাট্টায় ডেবিল হান্টে উপজেলা যুবলীগের সভাপতিসহ আটক তিন

5

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের চার নেতার পদত্যাগ

6

নান্দাইলে প্রতিবাদকারী যুবককে মারধর করে বাইক নিয়ে যাওয়ায় থ

7

গফরগাঁওয়ে রেললাইন উপড়ে ফেলায় অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত

8

দিনাজপুর ৬ আসনে ধানের শীষের প্রার্থী জাহিদ হোসেন পক্ষে মনোনয়

9

১৪ই ডিসেম্বর কলমে

10

বগুড়ার ধুনটে নাংলু গ্রামে নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি

11

টাঙ্গাইলে খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

12

কোনো দল নিষিদ্ধ নয়, অপরাধীর শাস্তি চান তারেক রহমান

13

জমকালো আয়োজনে বিনাজুরীতে সুন্নী কনফারেন্স

14

শুভ বড়দিন উপলক্ষে মুকসুদপুর উপজেলার বিভিন্ন গির্জায় গির্জা

15

মঠবাড়িয়ার সৌদি প্রবাসী হাসপাতালের মালিকসহ তিন জনের বিরুদ্ধে

16

তরুণদের উৎসাহে পার্বতীপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের সূচনা

17

সুন্দরবন থেকে ১০০ কেজি হরিণের মাংসসহ ৪ হাজার মিটার ফাঁদ জব্দ

18

কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিশের মনোনীত প্রার্থীর মতবিনিময়

19

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা জনপ্রিয়তার শীর্

20