জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরে তুহিন হত্যা মামলার আসামি গ্রেফতার না হওয়ায় নিহত পরিবারের সংবাদ সম্মেলন

হাবিবুর রহমান সুমন  

মাদারীপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রথম শ্রেণির ঠিকাদার সৈয়দ তুহিন হাসান হত্যাকাণ্ডের পাঁচ মাস পেরিয়ে গেলেও আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।
শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় মাদারীপুর সদর থানাধীন কুকরাইল এলাকায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেনের নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও টেলিভিশন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নিহত তুহিন হাসানের পিতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেন বলেন, তার ছেলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একজন প্রতিষ্ঠিত ঠিকাদার ছিলেন। গত ৩১ জুলাই ২০২৫ সালে তিনি মাদারীপুর সদরের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে দৈনন্দিন কাজ তদারকির জন্য গেলে সেখানে কতিপয় সন্ত্রাসী তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিক নির্যাতনের মাধ্যমে নির্মমভাবে হত্যা করা হয়।
তিনি আরও বলেন, হত্যার পর ঘটনাটিকে হার্ট অ্যাটাক হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পরে পরিবারের সন্দেহ হলে তুহিনের মাথার পেছনে ও স্পর্শকাতর স্থানে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়। বিষয়টি জানতে চাইলে তার বেতনভুক্ত নাইটগার্ড মো. মোশারফ মিয়া পুরো ঘটনার বিবরণ দেন এবং চাঁদা না দেওয়াকে কেন্দ্র করেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানান।
এ ঘটনায় তিনি ৬ আগস্ট ২০২৫ তারিখে মাদারীপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালতের নির্দেশে ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে কবর থেকে মরদেহ উত্তোলন করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়।
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেন অভিযোগ করেন, মামলা দায়েরের পাঁচ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক ও রহস্যজনক। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
সংবাদ সম্মেলনে তিনি পুলিশ ও সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৈলকুপায় কিশোরী গণধর্ষণের শিকার গ্রেফতার-৩

1

বামনায় যৌথবাহিনীর অভিযানে গাজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সালমা

2

পোরশায় উৎসব মুখর পরিবেশে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পাল

3

জাগুয়া ইউনিয়নের তাঁতীদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট

4

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের লিফট অপারেটর এর উপরে অতর্কিত

5

পোরশায় বিএনপি’র নির্বাচনী জনসভা

6

বসুন্দিয়ার জয়ান্তা ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল

7

সীমানা জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত, ইসির নির্

8

বিএসএফের আটক ৫ বাংলাদেশি নাগরিক পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির

9

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনে ১৫ প্লাটুন বিজিবি মোতা

10

সরাইলে জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার

11

চুয়াডাঙ্গায় সংসদ নির্বাচনে দুটি আসনে ১১ টি মনোনয়নপত্র জমা

12

নবাবগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

13

সাবেক রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের বাড়ি ভাঙচুর

14

১১ তলা থেকে পড়ে ২৮ বছর বয়সী ফুটবলারের মৃত্যু

15

নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটাই হাজারো পর্যটকের ভিড়

16

পাবনা জামায়াতের মহিলা কর্মীদের প্রচারণায় বাধা ও হেনেস্থা

17

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়

18

ধর্মপাশা - মধ্যনগরে বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ

19

রাজধানীতে শরিফ ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে সিরাজগঞ্জে বি

20