জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে খেলাধুলার উন্নয়নে পীয়ারলেস ইয়ুথ ক্লাবে উপজেলা প্রশাসনের সহযোগিতা


 
নাজিউল্লাহ ভুইয়ান
কেরানীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে স্থানীয় তরুণদের খেলাধুলা ও ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করতে পীয়ারলেস ইয়ুথ ক্লাবকে একটি ঘাস কাটার মেশিন উপহার দেওয়া হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রিনাত ফৌজিয়ার সৌজন্যে কোন্ডা ইউনিয়ন পরিষদ থেকে এই মেশিনটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। উপস্থিত ছিলেন কোন্ডা ইউনিয়ন পরিষদের প্রশাসক জনাব মোঃ রাসেল, ইউনিয়ন সচিব জনাব মোঃ ইফতেখার, পীয়ারলেস ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আয়াত উল্লাহ্ চৌধুরী সায়মন, সাধারণ সম্পাদক জনাব মোঃ রাকিবুল হাসান এবং ক্লাবের খেলোয়াড়বৃন্দ।

তরুণ প্রজন্মের খেলোয়ারদের উৎসাহ যোগাতে  ভার্চুয়ালি যুক্ত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া বলেন,“তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাদের ইতিবাচক কর্মকাণ্ড, বিশেষ করে খেলাধুলা ও সামাজিক উদ্যোগে অংশগ্রহণ সমাজকে এগিয়ে নেয়। মাঠ শুধু খেলাধুলার স্থান নয়—এটি তরুণদের শৃঙ্খলা, ঐক্য ও নেতৃত্ব শেখার ক্ষেত্র। পীয়ারলেস ইয়ুথ ক্লাবের মতো সংগঠনগুলো যদি এই ধারাবাহিকতা বজায় রাখে, তবে আগামী দিনে কেরানীগঞ্জের তরুণরাই সমাজ পরিবর্তনের অগ্রভাগে থাকবে।”


 পীয়ারলেস ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আয়াত উল্লাহ্ চৌধুরী সায়মন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এলাকার তরুণদের নিয়ে মাঠে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছি। মাঠ সংস্কার ও পরিচর্যার জন্য একটি ঘাস কাটার মেশিন আমাদের দীর্ঘদিনের প্রয়োজন ছিল। উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের এই সহযোগিতা আমাদের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে। আমরা পীয়ারলেস ইয়ুথ ক্লাব (রেজি. নং যুউঅ–২৭৬)-এর পক্ষ থেকে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ ও কোন্ডা ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । আমরা কেরানীগঞ্জের তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, মেধাবী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবান্ন উৎসব উপলক্ষে কালাইয়ে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

1

বাঘাইছড়িতে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

2

কুমিল্লা হোমনায় এসিল্যান্ডের পিকআপ গাড়ীর চাকায় পিষ্ট হয়ে শিশ

3

মানিকগঞ্জে মিথ্যা মামলার অভিযোগে বাদী নারী কারাগারে

4

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

5

ভাঙ্গুড়ায় পৌষের হাড়কাঁপানো শীতেও ফসলের মাঠে ব্যস্ত ভাঙ্গু

6

বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদল করে ভারতে বিশ্বকাপ খেলতে নারাজ আয়

7

টিকটকে প্রেম, গোপনে বিয়ে ,বাড়িতে ঢুকতেই শাশুড়ির বাধা

8

টেকনাফে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগ মহিলা সমাবেশ অনুষ্ঠ

9

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

10

চাঁপাইনবাবগঞ্জে ধানের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

11

সরাসরি আইন লঙ্ঘনের পরও ইসি তারেক রহমানকে শোকজ দেয়নি

12

পটুয়াখালীতে বসত ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, এলাকায়

13

স্বাস্থ সেবার FWV–FPI–FWA চাকরিজীবীদের কর্মবিরতি শুরু

14

শ্রীপুরে মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে যুবক আটক

15

বাগেরহাটে কারাগার থেকে ২৩ ভারতীয় জেলের মুক্তি

16

পাঁচবিবিতে ইয়ানুর হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের যৌথ অভি

17

বিরলে দুই পাখি শিকারির কারাদণ্ড ও অর্থদণ্ড

18

মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের বর্ষপূর্তিতে সংবর্ধনা ও

19

মনিরামপুর বাসীর সেবায় ‘আমাদের অ্যাম্বুলেন্স’ অর্ধশত ফ্রী মৃত

20