জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে নারী উদ্যোক্তা মেলা উদ্বোধন

হাফিজুর রহমান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও বিকাশ সাধনের লক্ষ্যে শুরু হয়েছে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা। উপজেলা প্রশাসন, শিবগঞ্জ ও উপজেলা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে এবং তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প-এর আওতায় “তারুণ্যের উৎসব–২০২৫” উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৪নভেম্বর) সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলা চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি, নারী উদ্যোক্তা ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী বলেন,
“নারী উদ্যোক্তাদের বিকাশ ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। গ্রামীণ পর্যায়ে নারীরা এখন স্বাবলম্বী হচ্ছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে—এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। এই ধরনের মেলার মাধ্যমে তারা আরও আত্মবিশ্বাসী হবে এবং ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবে।”

উদ্যোক্তারা জানান, আজ০৪ নভেম্বর থেকে উপজেলা পরিষদ চত্বরে শুরু হবে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা, যা চলবে ০৬ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীরা মেলা পরিদর্শন ও কেনাকাটায় অংশ নিতে পারবেন।

তিন দিনব্যাপী এই মেলায় চাঁপাইনবাবগঞ্জসহ আশেপাশের বিভিন্ন উপজেলার নারী উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। এখানে প্রদর্শিত ও বিক্রিত হবে নানান ধরনের তৈরি পোশাক, গার্মেন্টস সামগ্রী, ঐতিহ্যবাহী নকশিকাঁথা, হস্তশিল্প, প্রসাধনী, গৃহস্থালি সামগ্রী, স্থানীয় খাবার ও বিভিন্ন দেশীয় পণ্য।

নারী উদ্যোক্তাদের অনেকে জানান, এ ধরনের মেলা তাদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও বাজার সম্প্রসারণে সহায়তা করে। ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাওয়া, পণ্যের চাহিদা বোঝা এবং নিজেদের উদ্ভাবনী চিন্তাধারাকে বাস্তবায়নের ক্ষেত্র হিসেবে এই মেলাকে তাঁরা গুরুত্ব দেন।

এদিকে মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি আগত দর্শনার্থীদের জন্য বসার জায়গা, বিশুদ্ধ পানীয় জল ও প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক বুথ স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী দিনে মেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নারী উদ্যোক্তাদের পণ্য দেখতে এবং কেনাকাটা করতে অনেকেই ভিড় জমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবুগঞ্জ ও বিমানবন্দর প্রেসক্লাবে ইসলামী আন্দোলনের প্রার্থীর

1

কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অ

2

নোয়াখালী ৫ কবিরহাটে বিএনপির শীত বস্র বিতরন

3

মধুখালীতে মোটরসাইকেল চোরচক্রের সদস্য গ্রেফ

4

‎নিয়ামতপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনু

5

আজ ১১ ডিসেম্বর হিলি হানাদার মুক্ত দিবস

6

কালিয়াকৈরে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ

7

দিনাজপুর ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অ

8

গোপালপুরে যমুনা নদীর চরে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

9

নড়াইলে ১২শত রোগীকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান

10

ভোলায় শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল ইসলামী

11

কোম্পানীগঞ্জে তালামীযে ইসলামিয়ার ফুড়ারপার শাখার শীতবস্ত্র বি

12

গলাচিপায় ৮শত পিস ইয়াবা ও নারীসহ দুই মাদককারবারির আটক

13

নেত্রকোনার বারহাট্টায় মাদক ও জুয়ার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায়

14

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, দেশবাসীকে শুভেচ্ছা, হ

15

ধামরাইয়ে চালু হলো গণপাঠাগার

16

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সিরাজগঞ্জে গভীর শোক

17

মঠবাড়িয়ার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের বদলি

18

কক্সবাজার নুনিয়ারছড়া ঘাটে সেন্ট মার্টিন গামী জাহাজে আগুন

19

আমার কোনো হাঁসের ডিম যেন চুরি না হয় : রুমিন ফারহানা

20