জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল ইসলামী ছাত্রশিবির

মো. মাহে আলম মাহী

শীতার্ত ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভোলা শহর শাখা।
সোমবার (২৯ ডিসেম্বর) শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি আব্দুল্লাহ আল আমিন এবং সঞ্চালনা করেন হাসনাইন আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মোহাম্মদ আলি।

প্রধান অতিথির বক্তব্যে ইব্রাহিম হোসেন রনি বলেন, “শীত মৌসুমে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের কষ্ট লাঘবে সমাজের বিত্তবানদের পাশাপাশি ছাত্রসমাজকেও এগিয়ে আসতে হবে। ইসলামী ছাত্রশিবির সবসময় মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি তারই একটি অংশ।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের শুধু মেধাবী হলেই চলবে না; নৈতিকতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ হতে হবে। ইসলামী ছাত্রশিবির সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে প্রতিবন্ধী ভাইয়ের উপর আপনভাইয়ের হামলা

1

বীরগঞ্জের নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া

2

চোরাচালানের নিউজ করায় সাংবাদিকের উপর হামলা

3

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচা

4

পোরশায় সমাজ সেবা দপ্তর কর্তৃক প্রতিবন্ধী শিশু ও বয়স্কদের মাঝ

5

ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে ১জনকে কারাদণ্ড

6

যৌথ বাহিনীর হাতে মাদক কারবারি পিতা-পুত্র গ্রেফতার

7

লংগদু সরকারি মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ

8

সাপাহারে রাস্তার পাশে এক বছর ধরে পড়ে আছে মানসিক ভারসাম্যহী অ

9

এক মিনিট বিলম্বে মনোনয়ন না নেওয়ার অভিযোগ, নির্বাচন কমিশনে আব

10

কালুখালীর মদাপুরে বেকু দিয়ে সমতল জমি কেটে মাটি বিক্রি, পরিবে

11

কাউনিয়ায় সারওয়ার এর বাসায় ফুটেছে দুর্লভ কচুপাতা বাহার ফুল

12

গোমস্তাপুর সীমান্তে পাঁচ জনকে পুশইনের সময় বিজিবির হাতে আটক

13

নাগরিক উদ্যোগ মিডিয়া ফেলোশিপ পেলেন সময়ের আলোর কায়সার রহমান র

14

কৃষি মানেই কৃষি বাজার - জি এ টুটুল

15

টাঙ্গাইলে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

16

কলমাকান্দায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

17

কালাই সরকারি মহিলা কলেজে জেলা রোভার মুটে সাফল্য

18

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন

19

দিনাজপুরে চেকআপ স্পেশালাইজড হসপিটালের উদ্যোগে শীতবস্ত্র বিতর

20