জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মঠবাড়িয়ার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের বদলি

মোঃ আবুল বাশার
 পিরোজপুরের মঠবাড়িয়ায় মানবতার ফেরিওয়ালা খ‍্যাত অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের বদলি। মানবিক মূল্যবোধ, পেশাদারিত্ব ও জনবান্ধব policing–এর অনন্য উদাহরণ হিসেবে পরিচিত অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বিদায় নিলেন তাঁর কর্মস্থল মঠবাড়িয়া থেকে। দায়িত্ব পালনকালে তিনি যেভাবে মানুষের কাছে আস্থা, নিরাপত্তা ও সেবা পৌঁছে দিয়েছেন, তা এলাকাবাসীর হৃদয়ে স্থায়ী ছাপ ফেলেছে।
মঠবাড়িয়াবাসী তাঁর নিষ্ঠা, সাহসিকতা ও মানবিকতার কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। মঠবাড়িয়ার জনসাধারণ "দৈনিক জনতার খবর" কে বলেন, মামুন স‍্যার শুধু একজন পুলিশ অফিসার নন—তিনি ছিলেন মানবতার ফেরিওয়ালা, যিনি অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে কর্তব্যের বাইরে নিজের নৈতিক দায়িত্ব মনে করতেন। স্থানীয়দের ভাষায়, “একজন পুলিশ অফিসার হয়েও তিনি সবসময় ছিলেন মানুষের বন্ধু। সমস্যায় পড়লেই সবাই প্রথমে মনে করতেন—ওসি মামুন স‍্যার আছেন।” সততা ও মানবিক আচরণে দীর্ঘদিন মঠবাড়িয়ার মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। 

মঠবাড়িয়ার জনসাধারণের উদ্দেশ্যে ওসি মহোদয় আব্দুল্লাহ আল মামুন বলেন,
“পুলিশের কাজ শুধু আইন-শৃঙ্খলা বজায় রাখা নয়; মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোও আমাদের দায়িত্ব। আমি চেষ্টা করেছি সেই দায়িত্ব সাধ্যমতো পালন করতে। জনগণের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।”

ওসি আব্দুল্লাহ আল মামুনের মঠবাড়িয়া দায়িত্ব পালনকালে বিশেষ করে-বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর অভিযান,
যৌতুকপ্রথা নির্মূলে ধারাবাহিক প্রচেষ্টা,
সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স,
গরিব-অসহায় মানুষের সহায়তায় মানবিক কার্যক্রম,
তাঁকে জনগণের কাছে আরও বেশি প্রিয় করে তুলেছে।

তার সহকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন কর্মস্থলেও তিনি একইভাবে মানবতার আলো ছড়িয়ে যাবেন।
মানবিক পুলিশিংয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আব্দুল্লাহ আল মামুন সকলের হৃদয়ে বেঁচে থাকবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবচরে ছেলের কোদালের আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু

1

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র জড়িত : খামেনি

2

কমলনগরে মেঘনা নদীর ব্লকের ভেতর থেকে শ্রমিকের লাশ উদ্ধার: হত্

3

পাটাগ্রামে মরহুম মোক্তার হোসেন মেমোরিয়াল ভলিবল টুর্নামেন্টের

4

মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে কোরআন শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠিত

5

ঝালকাঠির রাজাপুরে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ

6

সাংবাদিকদের কলম জাতির বিবেক

7

জাতীয় পাটি থেকে মোঃ মাহমুদুল করিম মহেশখালী কুতুবদিয়া কক্সবাজ

8

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব, দেরি হলে সংকট বাড়বে

9

পার্বতীপুরে মসজিদ উন্নয়নে ৮০ বস্তা সিমেন্ট প্রদান

10

আজ ঘোড়াশাল ট্র্যাজেডি দিবস

11

বেলকুচিতে নাইট ফুটসাল চ্যাম্পিয়নলীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত

12

ভোলা-বরিশাল সেতুর দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার প্

13

বান্দরবানে বনবিভাগের অভিযানে ১০০ ঘনফুট কাঠসহ গাড়ি জব্দ

14

বেনাপোল স্থলবন্দরে ৫ শতাংশ মাশুল বৃদ্ধি কার্যকর, হতাশ ব্যবসা

15

কালিগঞ্জে রূপান্তরের আয়োজনে বনজীবীদের নিয়ে দক্ষতা উন্নয়ন

16

দারিপাল্লা প্রতীকে নির্বাচনি লড়াইয়ে থাকছেন আনোয়ারুল ইসলাম রা

17

সুন্দরবন থেকে আট জেলে আটক

18

চট্টগ্রাম-১৩ আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী এস এম শাহজাহ

19

হাফেজ্জি চ্যারিটিবল সোসাইটির অর্থায়নে নব মুসলিম ও অসহায় পর

20