জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নবান্ন উৎসব উপলক্ষে কালাইয়ে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

জাহিদুল ইসলাম
প্রতি বছরের ন্যায় এবারও নবান্ন উৎসব উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা।দেশের বিভিন্ন অঞ্চলে থাকা এই এলাকার জামাই-মেয়ে, ইষ্টি-কুটুমরা আসেন এখানকার স্বজনদের বাড়ি বাড়ি। মেলা থেকে সেরা মাছ কিনে জামাইরা নিয়ে যান শ্বশুরবাড়িতে। তাই এ মেলাকে গ্রামীণ জামাই মেলা নামেও বলা হয়ে থাকে।

জয়পুরহাটের কালাই উপজেলায় এখনই শীতের আমেজ। ঘন কুয়াশায় খানিক দূরের দৃশ্য ঝাপসা। এর মধ্যেই কালাই-মোকামতলা মহাসড়কের পাশে কালাই পৌরসভার পাঁচশিরা বাজারে বসেছে মাছের মেলা। সেখানে সুন্দর করে সাজানো কাতলা, রুই, মৃগেল, চিতল, গ্রাসকার্প, কার্ফু, কালবাউশ, ব্রিগেড, সিলভার কার্পসহ হরেক রকমের মাছ। সেখানে ভোর থেকে বছেসে সারি সারি মাছের দোকান। চলছে হাঁকডাক ও দরদাম। দুই কেজি থেকে শুরু করে ২৫ কেজি ওজনের বড় মাছ। মাছের আকার অনুযায়ী প্রতি কেজি মাছ ৩শ থেকে ১২শ টাকা কেজি বিক্রি হচ্ছে। । ক্রেতারাও ব্যাপক উৎসাহের সঙ্গে কিনছেন ঐসব মাছ। আবার দেখতে এসেছেন অনেকেই।

দূর দুরান্ত থেকে ছুটে আসা মানুষ এ মেলায় অংশ নেন এছাড়াও উপজেলার মাত্রাই, উদয়পুর, পুনট, জিন্দারপুর, আহম্মোবাদ ইউনিয়ন ও কালাই পৌরসভার শতাধিক গ্রাম-মহল্লার মানুষেরা। 

মাছ ব্যবসায়ীরা জানান, পঞ্জিকা অনুসারে অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহে মেলা বসে। নতুন ধান কাটার উৎসবে কৃষকদের প্রস্ততকৃত চালে প্রথম রান্না উপলক্ষে এ নবান্ন উৎসব পালিত হয়। এদিনে মেয়ে-জামাই ও আত্মীয়-স্বজনকে আমন্ত্রণ করেন কৃষকরা। যথারীতি অনুষ্ঠান পালন করতে জামাই-মেয়ে, বিয়াই-বিয়ান ও আত্মীয়-স্বজনরা আসেন বাড়িতে। পাড়া-মহল্লায় জেগে ওঠে উৎসবের আমেজ। পিঠা-পুলি, পায়েস, গুড় ও চিনির ক্ষীর সঙ্গে খই ও মুড়ি খাওয়ার ধুম পড়ে যায়।

মেলায় ঘুরতে রিয়া মুনি জানান, প্রতিবছর নবান্ন উৎসব উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়। বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে এসে দরকষাকষি করেন। ভালো লাগলে মাছ কিনেন।

মেলায় মাছ কিনতে আসা রবিউল ইসলাম নামে এক ব্যক্তি জানান, অন্য বছরের চাইতে এবার মাছের দাম একটু বেশী। তবে যাই হউক না কেন এই মেলা থেকে জামাইয়েরা শাশুড়ির জন্য মাছ কিনে নিয়ে যায়।

মাছ বিক্রেতা আব্দুল লতিফ বলেন, মাছের মেলাতে বড় পুকুর, দিঘি ও নদী থেকে নানান জাতের বড় বড় মাছ সংগ্রহ করা হয়েছে। কাতলা, রুই, মৃগেল ব্রিগেড, সিলভার, ব্লাড কাপসহ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এ মেলায়। সাইজ অনুযায়ী বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। 

কালাই উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম জানান, কালাই উপজেলার পাচশিরা বাজারে নবান্ন উৎসব উপলক্ষে মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে।প্রায় ২৫/৩০ টার মতো দোকান বসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় কুরআন খতম ও গ

1

উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে মাদারীপুর-৩ আসনের বিএনপির প্রা

2

শালিখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী -২০২৫ অনুষ্ঠিত

3

রোটারি ক্লাবের উদ্যোগে ইয়াতিমদের মাঝে ফলের চারাগাছ বিতরণ

4

পটুয়াখালী-৩ আসনে দলের সিদ্ধান্ত, জোটের সিদ্ধান্ত যাই হোক, বি

5

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ

6

ভূরুঙ্গামারীতে সৎ যুবকের দৃষ্টান্ত

7

গাইবান্ধায় গাঁজাসহ দুইজন গ্রেফতার

8

বেনাপোল স্থলবন্দরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দ

9

৫ মিনিট চার্জে ৩ ঘণ্টা কথা বলা যায় এই স্মার্টফোনে

10

দিনাজপুরের ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক

11

হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি আল আমিনের

12

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনু

13

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের ১ নেতার দল থেকে পদত্যাগ

14

বরিশালে গৃহবধূ গণধর্ষণ মামলায় চার যুবকের ফাঁসির আদেশ

15

লাউসার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছ

16

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুরে মাছচাষিকে কুপিয়ে মারাত্ম

17

গোবিন্দগঞ্জে ঋণের দায়ে জর্জরিত যুবকের আত্মহত্যা

18

থার্টি ফার্স্ট ঘিরে কক্সবাজার জেলা পুলিশের ৭ নির্দেশনা

19

হ্যাঁ ভোট দিলে বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে- টাঙ্গাইলে উপদেষ্

20