জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গৌরনদীতে ভাঙারির দোকানে সরকারি পাঠ্যপুস্তক জব্দ, তদন্তের নির্দেশ

সাদ্দাম হোসেন

বরিশালের গৌরনদীতে বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্যপুস্তক অবৈধভাবে কেনাবেচার অভিযোগে ভাঙারির দোকানে অভিযান চালিয়ে বই জব্দ করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার বেজগাতি এলাকার ভাঙারি ব্যবসায়ী মামুন শিকদারের গোডাউনে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। অভিযানে চলতি ২০২৫ শিক্ষাবর্ষের নতুন সরকারি পাঠ্যপুস্তক ক্রয় ও মজুতের প্রমাণ পাওয়া যায়। এ সময় আলামত হিসেবে কয়েকটি সরকারি বই জব্দ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, সুন্দরদী সুইজ হাসপাতালের পাশের ভাঙারির দোকান পরিচালনাকারী মামুন শিকদার দীর্ঘদিন ধরে সরকারি পাঠ্যপুস্তক অবৈধভাবে ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। রোববার সন্ধ্যায় তার দোকানে নতুন বই প্রকাশ্যে কেনাবেচা হতে দেখে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে অবহিত করেন।
অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত সংবাদকর্মীরা ছবি ও ভিডিও ধারণ করলে অভিযুক্ত ব্যবসায়ী ক্ষিপ্ত হয়ে তাঁদের হুমকি দেন বলে অভিযোগ ওঠে। পাশাপাশি তাকে রক্ষায় কথিত এক সংবাদকর্মী প্রভাব বিস্তারের চেষ্টা করেন বলেও স্থানীয়দের অভিযোগ রয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, বিষয়টি মোবাইল কোর্টের আওতাভুক্ত না হওয়ায় তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। এ ক্ষেত্রে আইনানুগ প্রক্রিয়ায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে মামুন শিকদার বলেন, “আমি পুরোনো বই কিনেছি। কাউকে হুমকি দিইনি।”
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, “বিষয়টি মোবাইল কোর্টের আওতাধীন নয়। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন বলেন, “টেন্ডার ছাড়া সরকারি বিনামূল্যের পাঠ্যপুস্তক ক্রয়-বিক্রয়ের কোনো সুযোগ নেই। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

1

বাঞ্ছারামপুরে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন

2

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নে উন্নয়নের নতুন

3

ঝালকাঠির দুটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্

4

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র জ

5

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে নিরাপত্তা দায়িত্ব পালনে ৫৩ বিজিবি

6

বরিশাল সদর তাঁতীদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়

7

নওগাঁর নুনিয়াপট্টিতে ডিবির ঝটিকা অভিযান

8

আ.লীগ ছাড়া নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে: জাপা মহাসচ

9

তালাবদ্ধ কয়রার উত্তর বেদকাশী উপস্বাস্থ্য কেন্দ্র ;সেবাবঞ্চি

10

ঈশ্বরদীতে মুফতি আমির হামজার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

11

ঝালকাঠিতে ৬ লিটার মদ সহ মাদক ব্যবসায়ী আটক

12

কালিগঞ্জে কৃষকের অন্তরালে সার সিন্ডিকেট

13

হালদায় জাল ও বড়শি জব্দ

14

গজারিয়ায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন খবিরুল আলম

15

তখন যেভাবে মুক্ত হয়ছিল আখাউড়া

16

শহীদ ওসমান হাদী আধিপত্যবিরোধী আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা:

17

এএফএডি কর্তৃক চিলমারীতে মাল্টিপারপাস ক্যাশ বিতরণ

18

তাড়াইলে বিশেষ উদ্যোগে জনসম্পৃক্ত হচ্ছে পুলিশি সেবা

19

নবান্ন উৎসব উপলক্ষে দুপচাঁচিয়ায় বড় মাছের জমজমাট মেলা

20