অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি ও অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সহধর্মিণী, চেরাডাঙ্গী স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাবা রিনা ইয়াসমিন।
সভায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক সহযোগিতা, এবং আধুনিক শিক্ষার চাহিদা অনুযায়ী পাঠদানের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় এড. মোফাজ্জল হোসেন দুলাল শিক্ষকদের উদ্দেশে বলেন,
“জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত করে তুলতে হলে শিক্ষকদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়বদ্ধতা অপরিহার্য।”
চেরাডাঙ্গী স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাবা রিনা ইয়াসমিন তাঁর বক্তব্যে বলেন,
“শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে শিক্ষকদের সচেতন ভূমিকা রাখতে হবে। ভালো শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়।”
শিক্ষা প্রসারে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এই দুই স্বহৃদয়বান ব্যক্তিত্ব। এলাকাবাসী তাঁদের অব্যাহত শিক্ষাবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
শেষে উপস্থিত সবাই মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন—
“এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও জনাবা রিনা ইয়াসমিন ম্যাডামের আগামীর পথচলায় সাফল্য, সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত দান করুন।”
মন্তব্য করুন