জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ভাঙ্গুড়ায় মশাল মিছিল

মো.মেহেদী হাসান 
 

পাবনা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল নিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় পাবনার ভাঙ্গুড়া পৌর সদরের এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে মশাল মিছিল নিয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা। এ সময় তারা প্রার্থী পরিবর্তন করে স্থানীয় প্রার্থীর দাবিতে বিভিন্ন স্লোগান দেন। 

মিছিল শেষে বড়াল রেলওয়ে খেলার মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে  
বক্তব্য দেন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আশরাফ আলী, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আব্দুস সালাম নূর সহ অনেকে।

বক্তারা বলেন, এই আসনে যাকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে তিনি এই আসনে কখনো আসেননি। তিনি যেহেতু কেন্দ্রীয় নেতা তাকে বিভাগীয় শহরে মনোনয়ন দেয়া হোক। আর এই আসন থেকে তৃণমূলের স্থানীয় ত্যাগী নেতাকে মনোনয়নের দাবি জানান বক্তারা। তারা চাটমোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম এবং সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা এই দুজনের মধ্যে যেকোন একজনকে প্রার্থী করার দাবি জানান। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র শীতের মাঝেই কুয়াশা-বৃষ্টির দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

1

জামায়াতের উদ্যোগে গণভোট নির্বাচনে 'হ্যাঁ' ভোটের প্রচার ও ভোট

2

বান্দরবানের লামায় ৫টি ইটভাটায় অভিযানে, ১০ লক্ষ টাকা জরিমানা

3

ভোলা প্রেসক্লাব হবে সাংবাদিকদের কোনো রাজনৈতিক দলের নয়

4

হার্বস্টার মেশিন বিতরণে সরকারি ভর্তুকির কোটি টাকা লোপাট

5

এলাকার বাস্তবতায় প্রার্থী পরিবর্তনের দাবি: জাহাঙ্গীর মোল্লা

6

নান্দাইলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষে কাজ করার আহ্বান

7

ত্যাগীও স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব আশিক আহমেদ কমল

8

সরাইলে সন্ত্রাস বিরোধী আইনে স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার

9

কটিয়াদী পৌরসভায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

10

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান

11

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পাংশায় বিএনপির বিশাল র‌্যালি ও সম

12

লালপুরে জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের উদ্যোগে ছবক

13

হোসেনপুর-গফরগাঁও মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা

14

কাউখালীতে যৌথবাহিনির অভিযানে সশস্ত্র সন্ত্রাসী গ্রেফতার

15

পিআর গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়

16

মাগুরা মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

17

লোহাগড়ায় বিদেশি পিস্তল ও গুলি সহ প্রবাসী যুবক গ্রেফতার

18

নান্দাইলে সমূর্ত্ত জাহান মহিলা কলেজে ছাত্রী সংসদ নির্বাচন অন

19

নড়াইলে যৌথ বাহীনির অভিযানে স্যুটারগান সহ বিপুল পরিমান দেশীয়

20